আজকের দিনেভারত

Sensex-Nifty : উৎসবের মরশুমে চাঙ্গা শেয়ার বাজার, আইটি-তে ভর দিয়ে বুল রান সেনসেক্স ও নিফটির

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- টানা দু’দিন বৃদ্ধির পথে দেশের শেয়ার বাজার (Sensex-Nifty)। বৃহস্পতিবারের পর শুক্রবারও লাফিয়ে বাড়ল সেনসেক্স ও নিফটি৫০। আইটি স্টকের দুরন্ত পারফরম্যান্সে ভর করেই এই বুল রান। (Sensex-Nifty) সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে সেনসেক্স বেড়েছে ৪১৩ পয়েন্ট বা ০.৫৫ শতাংশ, দাঁড়িয়েছে ৭৪,৭২৯ পয়েন্টে। নিফটি বেড়েছে ১৪৯ পয়েন্ট বা ০.৬৫ শতাংশ, রয়েছে ২৩,১৪৬ পয়েন্টে।

 

বাজারের এই বৃদ্ধির নেতৃত্বে ছিল আইটি সেক্টর (Sensex-Nifty)। সেক্টরাল ইনডেক্সগুলির মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে নিফটি আইটি, ৩.৯২%। টিসিএস, ইনফোসিস, টেক মহিন্দ্রা, এইচসিএল টেকের মতো সংস্থার ভালো ত্রৈমাসিক ফল ও ইতিবাচক মন্তব্যে টানা চার সেশন (Sensex-Nifty) ধরে এই সূচকে বৃদ্ধি বাজারকে শক্তি জুগিয়েছে। শুক্রবার আইটি ছাড়াও মেটাল, অটো, পিএসইউ ব্যাঙ্ক, মিডিয়া, সার্ভিসেস, ট্যুরিজম, ইনফ্রাস্ট্রাকচার সেক্টরেও বড় বৃদ্ধি হয়েছে। যদিও লার্জ ক্যাপে কেনাকাটা অব্যাহত থাকলেও (Sensex-Nifty) মিড ক্যাপ ও স্মল ক্যাপ তুলনায় দুর্বল ছিল।

 

বাজার বিশ্লেষকদের মতে, বৃদ্ধির পিছনে তিনটি (Sensex-Nifty) বড় কারণ কাজ করেছে — আইটি শেয়ারে কেনাকাটা, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমা এবং টাকার দর বৃদ্ধি। টানা পাঁচ দিন বেড়ে ডলারের তুলনায় টাকার দর হয়েছে ৯৪.৯৬, যা গত সপ্তাহে (Sensex-Nifty) রেকর্ড লো ৯৬.৯৬-এ নেমেছিল। তেলের দাম কমায় আমদানি খরচ ও মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগও কমেছে। সব মিলিয়ে উৎসবের আবহে ঘুরে দাঁড়াল বাজার। আইটি-র হাত ধরে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফিরছে, যা আগামী সপ্তাহের জন্য ইতিবাচক (Sensex-Nifty) ইঙ্গিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *