বাংলার আয়নাআজকের দিনেতিলোত্তমাপূজা দর্পন

Eastern Railway : পুজোয় ভিড় সামলাতে শিয়ালদহ মেইন লাইনে একগুচ্ছ বিশেষ ট্রেন, রইল কৃষ্ণনগর-রানাঘাট শাখার সময়সূচি

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- পুজোর ভিড় নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ পূর্ব রেলের (Eastern Railway)। শহরতলির পুজো দেখতে যাওয়া দর্শকদের সুবিধার্থে কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী শাখায় একাধিক বিশেষ ইএমইউ লোকাল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Eastern Railway)। ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত চলবে এই বিশেষ পরিষেবা। এখন আর শুধু উত্তর বা দক্ষিণ কলকাতা নয়, শহরতলির পুজোগুলিও দর্শক টানছে। ফলে লোকাল ট্রেনে বাড়ছে চাপ। সেই চাপ কমাতেই (Eastern Railway) এই ব্যবস্থা।

 

রেলের ঘোষিত সূচি অনুযায়ী, (Eastern Railway) ১৭ থেকে ২১ অক্টোবর শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি ও রানাঘাটের জন্য বিশেষ ট্রেন ছাড়বে বিকেল ৫টা ৫৫ মিনিটে। ফিরতি পথে কৃষ্ণনগর সিটি থেকে শিয়ালদহগামী বিশেষ ট্রেন ছাড়বে রাত ৮টায় এবং রানাঘাট (Eastern Railway) থেকে শিয়ালদহ যাওয়ার ট্রেন ছাড়বে রাত ৮টা ৮ মিনিটে। শিয়ালদহ থেকে কল্যাণীর জন্য ট্রেন ছাড়বে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে, কল্যাণী থেকে শিয়ালদহগামী ট্রেন রাত ৮টা ৫৫ মিনিটে। এছাড়াও রাতের দিকে চলবে আরও বিশেষ ট্রেন — রানাঘাট  (Eastern Railway) থেকে কৃষ্ণনগর রাত ১১টা ৪৫ মিনিটে, কৃষ্ণনগর থেকে নৈহাটি রাত ১২টা ৩৫ মিনিটে এবং নৈহাটি থেকে কৃষ্ণনগর রাত ২টোয়। শিয়ালদহ-রানাঘাট, (Eastern Railway) কল্যাণী-শিয়ালদহ রুটেও রাতের বিশেষ ট্রেন থাকছে।

 

পাশাপাশি, কৃষ্ণনগর ও শান্তিপুরের মধ্যে ১৩ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষামূলকভাবে বিশেষ ইএমইউ লোকাল চালানো হবে (Eastern Railway)। শান্তিপুর থেকে কৃষ্ণনগরগামী ট্রেন ছাড়বে সকাল ৯টা ৩৪ মিনিটে। কৃষ্ণনগর-শান্তিপুর ও শান্তিপুর-রানাঘাট রুটের দুটি লোকালের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। বাড়তি ট্রেন পরিষেবার ফলে (Eastern Railway) রাতে পুজো পরিক্রমা সেরে বাড়ি ফেরা নিয়ে যাত্রীদের দুশ্চিন্তা অনেকটাই কমবে বলে মনে করছে রেল। মেইন লাইনে যাত্রী চাপও নিয়ন্ত্রণে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *