East Midnapore : পূর্ব মেদিনীপুরে দেবী দুর্গা সম্মাননা ঘোষণা, জেলার ১২ সেরা পুজোকে পুরস্কৃত করলেন জেলাশাসক
কিউ ইন্ডিয়া বাংলা, মেদিনীপুর :- ষষ্ঠীর দিনেই বড় ঘোষণা পূর্ব মেদিনীপুরে (East Midnapore)। জেলার সেরা ১২টি দুর্গা পুজো কমিটির নাম ঘোষণা করলেন জেলাশাসক নিরঞ্জন কুমার। শুক্রবার নিমতৌড়িতে জেলাশাসকের দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা ঘোষণা করা হয়। জেলার চারটি মহকুমা থেকে বেছে নেওয়া হয়েছে সেরা পুজোগুলি (East Midnapore)। মোট চারটি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে — সেরা পুজো, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা এবং সমাজ সচেতনতামূলক পুজো।
সেরা পুজো হিসেবে নির্বাচিত হয়েছে চারটি পুজো কমিটি (East Midnapore) — টিকরাপাড়া রেনবো অ্যাথলেটিক ক্লাব, কাঁথি নান্দনিক ক্লাব, পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব এবং বলাইপণ্ডা। সেরা মণ্ডপের তালিকায় রয়েছে — বালিঘাই বিবেকানন্দ ব্যায়ামাগার, (East Midnapore) রামনগর বাজার ব্যবসায়ী সমিতি এবং মহিষাদল সানডে ক্লাব। সেরা প্রতিমা বিভাগে পুরস্কৃত হয়েছে — এগরা ফ্রেন্ডস রিক্রিয়েশন ক্লাব, গোকুলনগর ৬ নম্বর অঞ্চল যুব সংঘ এবং মেচোগ্রাম সমাজ (East Midnapore) শিক্ষা কেন্দ্র।
সমাজ সচেতনতামূলক মণ্ডপ হিসেবে (East Midnapore) নির্বাচিত হয়েছে — কাঁথির বাদলপুর বিবেকানন্দ কল্যাণ সংঘ, নবতারা চৈতন্যপুর ক্লাব এবং নন্দকুমার স্পোর্টস অ্যান্ড কালচারাল সেন্টার। জেলা প্রশাসনের এই উদ্যোগে খুশির হাওয়া পুজো উদ্যোক্তাদের মধ্যে (East Midnapore)। প্রতি বছরই এই সম্মাননা দেওয়া হয় পুজোর মান ও সামাজিক বার্তাকে উৎসাহিত করতে। এবারও মহাষষ্ঠীর দিনে তালিকা প্রকাশ হতেই নিজেদের এলাকার পুজো সেরার শিরোপা পাওয়ায় উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারাও (East Midnapore)। খুব শীঘ্রই এই ১২টি কমিটিকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
