আজকের দিনেবিশ্ব

Musk-Ambani : সম্মুখসমরে মাস্ক-আম্বানি ‘স্টারলিঙ্কের সঙ্গে প্রতিযোগিতায় প্রস্তুত’, বিবৃতি রিলায়্যান্সের

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা নিয়ে সম্মুখসমরে এলন মাস্ক ও মুকেশ আম্বানি (Musk-Ambani) । ভারতের বাজারে স্টারলিঙ্ককে প্রবেশে বাধা দেওয়ার পিছনে আম্বানি গোষ্ঠীকে কেন্দ্রের মদত দেওয়ার অভিযোগ তুলেছিলেন মাস্ক। এবার সেই অভিযোগের পালটা বিবৃতি দিল রিলায়্যান্স। জানালো, স্টারলিঙ্ক সহ যে কোনও সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় প্রস্তুত তারা, তবে ভারতে ব্যবসা করতে হলে মানতে হবে (Musk-Ambani) দেশের আইন।

 

বিতর্কের সূত্রপাত ৯ অক্টোবর মাস্কের দুটি এক্স পোস্ট ঘিরে। (Musk-Ambani) প্রথম পোস্টে তিনি লেখেন, ‘দুর্ভাগ্যবশত, ভারতের বাজারে স্টারলিঙ্ককে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। কারণ, কিছু গোষ্ঠী নিজেদের একচেটিয়া নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়।’ দ্বিতীয় পোস্টে বলেন, স্টারলিঙ্ক ভারতের সেই সব মানুষের জন্য সাশ্রয়ী হাই-স্পিড ইন্টারনেট আনবে, যারা চড়া দামে পরিষেবা নিতে পারেন না। প্রথমে (Musk-Ambani) কোনও নাম না নিলেও পরে সরাসরি আম্বানিকে নিশানা করেন টেসলা কর্তা। রিটুইট করে লেখেন, ‘১৬৫টি দেশে স্টারলিঙ্কের লাইসেন্স রয়েছে। গত পাঁচ বছর ধরে ভারত সরকারের প্রত্যেকটি নিয়ম মেনে চলেছে। তা সত্ত্বেও কেন লাইসেন্স পেলাম না? তাহলে কি ভারতের বস (Musk-Ambani) আম্বানিই?’

 

মাস্কের এই টুইটের পরেই (Musk-Ambani) রাজনৈতিক পারদ চড়ে। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গৌতম আদানির একসঙ্গে থাকা একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আরেকজনকেও এবার খুঁজে পাবেন।’ ইঙ্গিত, ভারতের ‘বস’ আদানিও। এই আবহেই শুক্রবার রিলায়্যান্স জিয়োর পরিচালক সংস্থার তরফে বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, (Musk-Ambani) “আমরা স্টারলিঙ্ক-সহ উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট যোগাযোগের ক্ষেত্রে প্রতিযোগিতাকে স্বাগত জানাই। জিয়ো-সহ প্রত্যেক (Musk-Ambani) সংস্থাকেই ভারতের জনগণের সেবা করতে হবে এবং দেশের আইন ও নীতি মেনে চলতে হবে।”

 

উল্লেখ্য, এর আগেও রিলায়্যান্স জিয়ো (Musk-Ambani) ইঙ্গিত দিয়েছিল, দেশে স্যাটকম পরিষেবা জনপ্রিয় হওয়া কঠিন, কারণ গ্রাহকের খরচ অনেক বেশি। সব মিলিয়ে ভারতের স্যাটেলাইট ইন্টারনেটের বাজার নিয়ে লড়াই এখন প্রকাশ্যে। (Musk-Ambani) একদিকে বিশ্বের ১৬৫টি দেশে পরিষেবা দেওয়া মাস্কের স্টারলিঙ্ক, অন্যদিকে দেশের টেলিকম বাজারে আধিপত্য ধরে রাখা আম্বানির জিয়ো। শেষ (Musk-Ambani) পর্যন্ত ভারতের আকাশ কার দখলে যায়, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *