আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Mahua Moitra : ‘ভোটচোর’ মন্তব্যে বিপাকে মহুয়া, ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট মুছতে কড়া নির্দেশ আদালতের

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে ‘ভোটচোর’ বলা মামলায় বড় ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। বৃহস্পতিবার আলিপুর আদালত কড়া নির্দেশ দিয়ে জানাল, ২৪ ঘণ্টার মধ্যে সোশাল মিডিয়া থেকে বিতর্কিত পোস্ট মুছতে হবে এবং লিখিতভাবে ক্ষমা চাইতে হবে। মামলার পরবর্তী শুনানি ৫ জানুয়ারি (Mahua Moitra)।

 

গত ৩ ও ৬ অক্টোবর নিজের এক্স হ্যান্ডলে রাজ্যের মুখ্যসচিব তথা প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে (Mahua Moitra) ‘ভোটচোর’ বলে কটাক্ষ করেছিলেন মহুয়া। তাঁর অভিযোগ ছিল, এসআইআর-এর নামে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। পোস্টে তিনি লেখেন, (Mahua Moitra) “দেশ এবার আপনাকে ধাওয়া করবে।” এই মন্তব্যকে মানহানিকর বলে আদালতের দ্বারস্থ হন মুখ্যসচিব। তাঁর আইনজীবীর যুক্তি, এসআইআর নির্বাচন কমিশনের নির্দেশে আইন মেনেই করা হয়েছে, এতে কোনও বেআইনি কাজ হয়নি (Mahua Moitra)।

 

শুনানিতে আদালত পর্যবেক্ষণে জানায়, মহুয়ার পোস্টে শুধু এসআইআর প্রক্রিয়ার সমালোচনা নয়, বরং মুখ্যসচিবের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ তোলা হয়েছে, (Mahua Moitra) যার পক্ষে কোনও উপযুক্ত প্রমাণ তিনি পেশ করতে পারেননি। আদালত আরও জানায়, জনস্বার্থে এসআইআর নিয়ে আলোচনা-সমালোচনার অধিকার সকলের আছে, কিন্তু তার আড়ালে কোনও সরকারি আধিকারিকের বিরুদ্ধে (Mahua Moitra) ব্যক্তিগত মানহানিকর মন্তব্য করা যায় না। আদালতের নির্দেশ, মহুয়াকে ২৪ ঘণ্টার মধ্যে ওই পোস্টগুলি মুছতে হবে, লিখিতভাবে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে মুখ্যসচিবকে নিয়ে সোশাল মিডিয়া বা অন্য (Mahua Moitra) কোথাও কোনও মানহানিকর মন্তব্য করা যাবে না। পাশাপাশি মানহানির ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি টাকা ও আইনি  (Mahua Moitra) খরচ বাবদ ৫০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *