আজকের দিনেবাংলার আয়না

Durgapur : পুজোর বাজারে ওঁত পেতে শিকার! মাস্ক-ব্যাগে ছদ্মবেশ, দুর্গাপুরে বাইক চুরি চক্রের পর্দাফাঁস

কিউ ইন্ডিয়া বাংলা, দুর্গাপুর :- মহালয়া মিটতেই প্যান্ডেল হপিং আর পুজোর কেনাকাটায় ব্যস্ত বাঙালি। শহর থেকে শহরতলি, সর্বত্রই উপচে পড়া ভিড় (Durgapur)। আর সেই ভিড়কেই হাতিয়ার করে সক্রিয় হয়ে উঠেছিল বাইক চোরের দল! পরনে সাধারণ জামাকাপড়, পিঠে ব্যাগ, মুখে মাস্ক – দেখে বোঝার উপায় নেই আড়ালে লুকিয়ে অপরাধ! অবশেষে সিসিটিভির জালে ধরা (Durgapur) পড়ল দুই পাণ্ডা।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই দুর্গাপুর (Durgapur) স্টেশন বাজার এলাকা থেকে একের পর এক বাইক চুরির অভিযোগ আসছিল কোকওভেন থানায়। পুজোর মরশুমে বাজার এলাকায় মানুষের ভিড় (Durgapur) বাড়তেই এই চক্র আরও সক্রিয় হয়ে ওঠে। সম্প্রতি বিদ্যাসাগর পল্লির বাসিন্দা বিপুল বিশ্বাস স্টেশন বাজারে কেনাকাটা করতে এসে বাইক রেখে যান। ফিরে এসে দেখেন বাইক উধাও। অনেক খোঁজাখুঁজির পরেও হদিস না পেয়ে শেষ পর্যন্ত কোকওভেন থানায় লিখিত অভিযোগ (Durgapur) দায়ের করেন তিনি।

 

অভিযোগ পেয়েই তৎপর হয় পুলিশ। স্টেশন বাজার চত্বর ও আশপাশের (Durgapur) দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা শুরু হয়। প্রায় ৪৮ ঘণ্টা ধরে ফুটেজ পরীক্ষা করতেই পুলিশের নজরে আসে দুই যুবকের অস্বাভাবিক (Durgapur) গতিবিধি। ফুটেজে দেখা যায়, দুই যুবক উদ্দেশ্যহীনভাবে বাজারে ঘোরাঘুরি করছে, পার্ক করা বাইকগুলির আশপাশে বারবার যাচ্ছে। সাধারণ মানুষের ভিড়ে মিশে থাকায় প্রথমে সন্দেহ হয়নি, কিন্তু একই জায়গায় বারবার ঘোরাফেরা করায় সন্দেহ দানা বাঁধে। এরপরই সুযোগ বুঝে একটি বাইকে (Durgapur) চাবি লাগিয়ে মুহূর্তে চম্পট দেয় তারা।

 

তদন্তে আরও জানা যায়, চুরির পর বাইকটি দুর্গাপুরের (Durgapur) পিসিবিএল কলোনিতে লুকিয়ে রেখে কাঁকসার পানাগড়ে গা ঢাকা দিয়েছিল অভিযুক্তরা। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে পানাগড়ে হানা দিয়ে অজয় রাম ও দেব চৌহান নামে দুই যুবককে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া বাইকটি (Durgapur)।পুলিশের প্রাথমিক অনুমান, এরা কোনও বড় চক্রের অংশ। ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, এর আগেও কতগুলি বাইক চুরি করেছে, তা খতিয়ে দেখছে কোকওভেন থানার পুলিশ। (Durgapur) পুজোর আগে এই গ্রেপ্তারিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *