আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Abhishek Banerjee : ‘জ্ঞানেশ কুমার গ্রেপ্তার হবেনই’ – হুঁশিয়ারি অভিষেকের, পালটা ‘ডায়মন্ড হারবারে দাঁড়ান’ চ্যালেঞ্জ শুভেন্দুর

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘণ্টা জেরার পর শেক্সপিয়র সরণি থানা থেকে বেরিয়েই ফের বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাসরি গ্রেপ্তারের দাবি তুলে তিনি বলেন, জ্ঞানেশ কুমারই বিজেপি সরকারের প্রাণভোমরা। এর (Abhishek Banerjee) পালটায় কড়া জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী – ‘বাবার নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবারে দাঁড়ান’।

 

বুধবার সকালে ক্যামাক স্ট্রিট কাণ্ডে শেক্সপিয়র সরণি (Abhishek Banerjee) থানায় হাজিরা দেন অভিষেক। দীর্ঘ জেরার পর বেরিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করেন তিনি। অভিষেক বলেন, “তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করতে গিয়ে জ্ঞানেশ কুমার নিজেই ফ্রিজ হয়ে যাবেন। জ্ঞানেশ কুমার গ্রেপ্তার হবেনই (Abhishek Banerjee)। উনি বিজেপি সরকারের প্রাণভোমরা। তাই তাঁকে বাঁচাতে মোদি-শাহর এত তোড়জোড়। দেশের মানুষ এঁদের একসঙ্গে বিদায় করবেন। জ্ঞানেশ কুমারকে গ্রেপ্তার করে তদন্ত করলেই আসল তথ্য (Abhishek Banerjee) বেরিয়ে আসবে।”

 

এদিন নবান্নে সাংবাদিকদের প্রশ্নের (Abhishek Banerjee) উত্তরে অভিষেককে পালটা তোপ দাগেন শুভেন্দু অধিকারী। বলেন, ‘‘বাবার নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবারে গিয়ে আরও একবার দাঁড়াতে বলুন। এখনও তো সাংসদ আছেন।’’ বাম নেতা বিকাশ ভট্টাচার্যের সোশ্যাল মিডিয়া পোস্ট কাণ্ড নিয়েও (Abhishek Banerjee) কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেন শুভেন্দু। বলেন, “হিন্দুত্ববাদী বলে সমগ্র হিন্দু সমাজকে অপমান করেছেন তিনি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

 

পুরসভার ভূমিকা নিয়েও এদিন মুখ্যমন্ত্রীকে (Abhishek Banerjee) নিশানা করেন অভিষেক। তাঁর দাবি, “নোটিস না দিয়ে কোনও ডিমোলিশন হয় না, এটা কেএমসির নিজের আইনেই রয়েছে। পুরসভা আমাকে নোটিস দেয়নি।” প্রশ্ন তোলেন, সেদিন ক্যামাক স্ট্রিটে পুরসভার অভিযানে ক’টা বিলবোর্ড খোলা হয়েছে? (Abhishek Banerjee) শুধু তৃণমূলের বিলবোর্ডই কেন?

 

বিজেপিকে নিশানা করে অভিষেক (Abhishek Banerjee) আরও বলেন, “তৃণমূলের যদি কিছু না থাকে, তাহলে এত ভয় কেন পাচ্ছেন শুভেন্দু অধিকারী? ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সিম্বল ফ্রিজ, পার্টি অফিস ভাঙা, বিলবোর্ড খোলা, নেতাকর্মীদের জেলে ঢোকানোর পরও এঁদের রাতে ঘুম আসছে না কেন?” তাঁর দাবি, দেশজুড়ে যে আন্দোলন (Abhishek Banerjee) শুরু হয়েছে তা কোনও দলের নয়, মানুষের আন্দোলন। অভিষেককে নিশানা করে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘‘নিজের নির্বাচনী কেন্দ্রে গিয়ে গ্রামের মানুষের সামনে বলুন। কোচবিহার থেকে কলকাতার (Abhishek Banerjee) ফাঁকা রাস্তায় হেঁটে বলুন এসব কথা।’’

 

ক্যামাক স্ট্রিট কাণ্ডে জেরা পর্ব মিটলেও (Abhishek Banerjee) রাজনৈতিক তরজা আরও তীব্র হল। একদিকে নির্বাচন কমিশনারকে গ্রেপ্তারের দাবিতে সরব অভিষেক, অন্যদিকে ডায়মন্ড হারবারে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুড়ে (Abhishek Banerjee) পালটা শুভেন্দু-শমীক। এই ইস্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির পারদ আরও চড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *