আজকের দিনেভারতরাজনীতি

Shiva kumar : মিছিলে শিবকুমারকে কলার ধরে টান রাহুলের, ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- দিল্লিতে ভোট চুরির অভিযোগে কংগ্রেসের মিছিল ঘিরে তুঙ্গে বিতর্ক (Shiva kumar)। মিছিল চলাকালীন কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে কলার ধরে টেনে সরানোর অভিযোগ উঠল রাহুল গান্ধীর বিরুদ্ধে। ভাইরাল ভিডিও নিয়ে সরব (Shiva kumar) বিজেপি।

এসআইআর-এর মাধ্যমে ভোট চুরির (Shiva kumar) অভিযোগ তুলে সোমবার দিল্লির রাজপথে নামেন রাহুল গান্ধী। শত শত কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেন তিনি। সেই মিছিলের দুটি ভিডিও ভাইরাল হয়েছে, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি কিউ ইন্ডিয়া বাংলা। একটি ভিডিওতে দেখা যায়, (Shiva kumar) ভিড় ঠেলে এগোচ্ছেন রাহুল, সেই সময় কর্নাটকের মুখ্যমন্ত্রী শিবকুমারকে কলার ধরে টেনে সরিয়ে দিচ্ছেন। অন্য ভিডিওতে পাশে হাঁটা এক যুবককে কনুই দিয়ে ধাক্কা দিতে দেখা যায় তাঁকে।


ভিডিও সামনে আসতেই তোপ দেগেছে বিজেপি (Shiva kumar)। বিজেপি সাংসদ তেজস্বী সূর্য লেখেন, ‘এই ঔদ্ধত্য উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। দম্ভের প্রতীক রাহুল। শিবকুমার কর্নাটকের প্রতিনিধিত্ব করেন, জনসমক্ষে এমন আচরণ ৭ কোটি কন্নড়বাসীর অপমান।’ এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে শুনানি চলার মাঝেই রাহুলের আচরণ নিয়ে (Shiva kumar) নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *