আজকের দিনেআবহাওয়াতিলোত্তমাপূজা দর্পনবাংলার আয়না

Weather : পুজোর আগেই রাজ্য থেকে বিদায় নিল বর্ষা, তবে সপ্তমী পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পুজোর মুখে স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস (Weather)। রাজ্যের বেশির ভাগ অংশ থেকেই বিদায় নিয়েছে বর্ষা। তবে পুরোপুরি নির্বিঘ্নে পুজো কাটবে না। সপ্তমী পর্যন্ত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির ভ্রুকুটি রয়েছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সোমবার জানিয়েছে, পশ্চিমবঙ্গের বেশির ভাগ অংশ থেকে বিদায় (Weather) নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। সেই সঙ্গে গোয়া, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, সিকিম, অসম, মেঘালয় থেকেও বর্ষা বিদায় নিয়েছে। আগামী দু’-তিন দিনে রাজ্যের বাকি অঞ্চল থেকেও বর্ষা বিদায় নেবে। মৌসুমি বায়ুর (Weather) প্রত্যাবর্তনের রেখা এখন রয়েছে কলকাতার উপরে।

 

তবে পুজোর শুরুতে তাল (Weather) কাটতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার, চতুর্থীর দিন হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে।বৃহস্পতিবার থেকে শনিবার অর্থাৎ পঞ্চমী থেকে সপ্তমী (Weather) পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস। তবে সব জায়গায় নয়, বিক্ষিপ্ত ভাবে হবে। রবিবার, দ্বিতীয় সপ্তমী থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার আট জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে। শুক্র ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে হালকা বৃষ্টি (Weather) হতে পারে। অর্থাৎ ভারী বৃষ্টিতে পুজো ভেস্তে যাওয়ার আশঙ্কা নেই। তবে ছাতা সঙ্গে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। সপ্তমীর পর থেকে রোদ ঝলমলে আকাশেই কাটবে পুজো, এমনই ইঙ্গিত (Weather) আবহাওয়া দফতরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *