Queen Chicken : পরোটা বা পোলাও রাজার সাথে ভাব করিয়ে বানিয়ে ফেলুন কুইন চিকেন
কিউ ইন্ডিয়া বাংলা, রান্নাবাটি : পুজো মানেই খাওয়া দাওয়া (Queen Chicken)। কিন্তু এই খাওয়াদাওয়ার চক্করে রেস্তরাঁর বাইরে লাইনে দাড়িয়ে থাকতে হয় বেশ অনেকক্ষণ। যা সব মানুষের ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠেনা। অনেকে আবার লাইনে দাড়িয়ে থাকতে পছন্দও করেননা। তাই বাড়িতে বন্ধুবান্ধব বা পরিবারের সমস্ত লোকজনের জন্য বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন কুইন চিকেন (Queen Chicken)। পরোটা বা পোলাও – এর সাথে মিলেমিশে যা হবে এক অন্য স্বাদের।

প্রণালী (Queen Chicken)
প্রথমে সমস্ত গোটা মশলা (Queen Chicken) যেমন শুকনো লঙ্কা, তেজপাতা, তারামৌরি (স্টার অ্যানিস), এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, মৌরি, ধনে, জয়িত্রি সমস্ত কিছু শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়িয়ে নিতে হবে। এরপর কয়েকটা কাজুবাদাম বেটে নিন। এরপর মাংসটাকে (Queen Chicken) আদা-রসুন বাটা, লেবুর রস, নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিন ৩০ মিনিটের মতো। এরপর কড়াইয়ে তেল গরম করে কুঁচি করা পেঁয়াজগুলো ভেজে নিন। পেঁয়াজ বাদামি হয়ে আসলে ম্যারিনেট করে রাখা মাংস কড়াইয়ে দিয়ে (Queen Chicken) বেশকিছুক্ষণ ধরে কষিয়ে নিন। এরপর যখন মাংস থেকে তেল ছেড়ে আসবে তখন গ্যাসের আঁচ কমিয়ে কাজুবাদামবাটা, চেরা কাঁচালঙ্কা দিয়ে ভাল করে নেড়ে নিন। তারপর আগে থেকে বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাংস ভাল ভাবে সেদ্ধ করে নিন। এরপর নামানোর আগে কসরী মেথি, মিঠা আতর, (Queen Chicken) গোলাপজল, ধনেপাতাকুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে চাপা দিয়ে রেখে দিন ২ মিনিটের জন্য। ২ মিনিট পর গ্যাস থেকে নামিয়ে গরম গরম পরোটা বা পোলাও-এর সাথে পরিবেশন করুন কুইন চিকেন (Queen Chicken)।
