Samik Bhattacharya : ‘মণ্ডপ কাঁদছে মমতার জন্য’, ইডেন থেকে মমতাকে খোঁচা শমীকের
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- দেবীপক্ষের সূচনায় ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের জমকালো (Samik Bhattacharya) অনুষ্ঠান। মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ মন্ত্রী-বিধায়করা। সেই মঞ্চ থেকেই দিল্লিতে বসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শমীক। বললেন, “ওঁকে মিস করছি”। প্রতিবছর মহালয়ার আগেই পুজোর উদ্বোধনে নামতেন মমতা বন্দ্যোপাধ্যায় (Samik Bhattacharya) । নিজে হাতে দেবীর চক্ষুদান করতেন। কিন্তু এবার ছবিটা পুরো উল্টো। রাজ্যে পটপরিবর্তন। মুখ্যমন্ত্রীর চেয়ারে শুভেন্দু অধিকারী। আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে SIR বাতিলের দাবিতে (Samik Bhattacharya) ধরনায়।
এদিন ইডেনের অনুষ্ঠান থেকে সেই প্রসঙ্গ টেনেই শমীকের কটাক্ষ। তিনি বলেন, (Samik Bhattacharya) “রয়্যাল বেঙ্গল টাইগার এখন আরশোলা, কাঁকড়া, খরগোশের সঙ্গে চলে গেছে, এটা আমাদের ভালো লাগছে না।” তাঁর আরও সংযোজন, “বাংলায় এত দুর্গাপুজো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগে মায়ের পুজো শুরু করে দিতেন। আজ দেবীপক্ষের সূচনা হল মমতাকে ছাড়া। কালীঘাট, লেকটাউন, বাগবাজার কোথাও (Samik Bhattacharya) তিনি নেই।” দিল্লিতে আন্দোলনরত মমতাকে কলকাতায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন শমীক ভট্টাচার্য। তাঁর খোঁচা, “মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসুক কলকাতায়। চাইলে আমরা স্বাগত জানিয়ে নিয়ে আসব। মণ্ডপ কাঁদছে (Samik Bhattacharya) মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য।”
