বাংলার আয়নাআজকের দিনেরাজনীতি

Supreme Court : রবিবার জরুরি শুনানি সুপ্রিম কোর্টে, ৪৫ মেট্রো স্টেশন বন্ধের কারণ জানাতে হবে কেন্দ্রকে

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে দিল্লিতে মেট্রো-ট্রেন (Supreme Court) বন্ধ ও ইন্টারনেট পরিষেবা বন্ধের অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে। আদালত অবমাননার মামলায় রবিবার জরুরি ভিত্তিতে শুনানির সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত। ৯ অক্টোবর প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ নির্দেশ দেয়, (Supreme Court) নিরাপত্তার জন্য সাধারণ মানুষকে বঞ্চিত করা যাবে না। মেট্রো ও রেল পরিষেবা সম্পূর্ণ বন্ধ করা যাবে না, নিয়ন্ত্রণ করা যেতে পারে।

 

অভিযোগ, ১০ অক্টোবর CJP ও বিরোধীদের বিক্ষোভের (Supreme Court) সময় সেই নির্দেশ মানা হয়নি। ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়, বহু ট্রেন বাতিল ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। জনজীবন বিপর্যস্ত হয়। এই ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে। (Supreme Court) আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠী কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, দিল্লি পুলিশ কমিশনার অনুরাগ কুমার ও দিল্লি মেট্রো চেয়ারপার্সন ডি থারার বিরুদ্ধে আদালত অবমাননার প্রক্রিয়া শুরুর (Supreme Court) আবেদন করেছেন।

 

অন্য মামলায় তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী ৪ মুখ্যমন্ত্রী-সহ (Supreme Court) বিরোধী নেতাদের আটককে চ্যালেঞ্জ করেছেন। তাঁর যুক্তি, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার দমন করতে এভাবে আটক বেআইনি। ১১ অক্টোবর রবিবার বিচারপতি জয়মাল্য (Supreme Court) বাগচী ও বিচারপতি ভি মোহনার বিশেষ বেঞ্চে দুটি মামলারই জরুরি শুনানি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *