Sourav-Shah Rukh : IPL-এর ২০ বছর পূর্তিতে মেগা চমক! এক টেবিলে সৌরভ-শাহরুখ, বৈঠক ডাকল BCCI
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- দুই দশকে পা দিতে চলেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-২০ লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Sourav-Shah Rukh)। সেই মাইলফলককে স্মরণীয় করে তুলতে মেগা সেলিব্রেশনের ভাবনা ভারতীয় ক্রিকেট বোর্ডের। আর সেই লক্ষ্যেই আগামী ১৫ অক্টোবর মুম্বইয়ে আইপিএলের সব পক্ষকে নিয়ে বৈঠকে বসতে চলেছে বিসিসিআই। বোর্ড সূত্রে জানা গিয়েছে,(Sourav-Shah Rukh) এই বৈঠকের মূল উদ্দেশ্য দুটি – গত মরশুমের পর্যালোচনা এবং আগামী আইপিএলের পরিকল্পনা। প্রতিযোগিতার পরিচালনায় কোথায় কোথায় উন্নতি প্রয়োজন, কোন কোন ভুলত্রুটি শোধরানো দরকার, তা নিয়ে বিস্তারিত আলোচনা(Sourav-Shah Rukh) হবে।
এই মেগা বৈঠকে আমন্ত্রিত বিসিসিআই ও আইপিএল গভর্নিং (Sourav-Shah Rukh)কাউন্সিলের কর্তারা, ১০টি ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ও সিইও-রা, সম্প্রচার সংস্থার প্রতিনিধিরা এবং বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থার প্রতিনিধিরা। ফলে একই ছাদের নিচে দেখা যেতে পারে কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান এবং সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে, যা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট মহলে(Sourav-Shah Rukh) জল্পনা শুরু হয়েছে।
বিশেষ করে যে রাজ্য সংস্থাগুলি আইপিএলের ম্যাচ আয়োজনের (Sourav-Shah Rukh)দায়িত্বে থাকে, তাদের মতামতকে এবার বিশেষ গুরুত্ব দিতে চাইছে বোর্ড। মাঠ প্রস্তুতি থেকে শুরু করে ম্যাচ পরিচালনা – সব ক্ষেত্রেই ফ্র্যাঞ্চাইজি ও রাজ্য সংস্থাগুলির মধ্যে সমন্বয় আরও মসৃণ করার উপর জোর দেওয়া হবে। বিসিসিআইয়ের গত বার্ষিক সাধারণ সভাতেই আইপিএলের ২০ বছর পূর্তি জাঁকজমকভাবে উদযা(Sourav-Shah Rukh)পনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ১৫ অক্টোবরের এই বৈঠকেই সেই সেলিব্রেশনের চূড়ান্ত রূপরেখা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। আগামী আইপিএলকে আরও আকর্ষণীয় করে তোলা এবং দুই দশকের উদযাপনকে স্মরণীয় করে তোলাই এখন পাখির(Sourav-Shah Rukh) চোখ বোর্ডের।
