আজকের দিনেপূজা দর্পন

Mahalaya : মহালয়ার তর্পণের সঠিক সময় কখন? রইল বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে পূর্ণাঙ্গ সময়সূচি

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- সামনেই মহালয়া, পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা (Mahalaya)। এই দিনেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন অগণিত মানুষ। ১০ অক্টোবর, শনিবার পড়েছে মহালয়া। তাই তর্পণের সঠিক ক্ষণ নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। পঞ্জিকা মতে অমাবস্যা (Mahalaya)কখন শুরু ও শেষ হচ্ছে, জেনে নিন। এবার মহালয়ার অমাবস্যা নিয়ে দুই প্রচলিত পঞ্জিকায় কিছুটা সময়ের ফারাক (Mahalaya)লক্ষ্য করা যাচ্ছে।

 

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অমাবস্যা আরম্ভ হচ্ছে (Mahalaya) ২২ আশ্বিন, ৯ অক্টোবর, শুক্রবার রাত ৯টা ৩৬ মিনিটে। এবং অমাবস্যা শেষ হচ্ছে ২৩ আশ্বিন, ১০ অক্টোবর, শনিবার রাত ৯টা ২০ মিনিটে। অন্যদিকে গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী অমাবস্যা আরম্ভ হচ্ছে ২১ আশ্বিন, ৯ অক্টোবর, শুক্রবার রাত ৮টা ৫৮ মিনিট ২৩ সেকেন্ডে (Mahalaya)। এবং শেষ হচ্ছে ২২ আশ্বিন, ১০ অক্টোবর, (Mahalaya)শনিবার রাত ৮টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে।

 

১০ অক্টোবর, শনিবার মহালয়ার দিন সূর্যোদয় হবে (Mahalaya)ভোর ৫টা ৩৪ মিনিট ৩৯ সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৩ মিনিট ৩ সেকেন্ডে। শাস্ত্র মতে সূর্যোদয়ের পর থেকে দুপুরের মধ্যে তর্পণ করাই সবচেয়ে শুভ বলে মনে করা হয়। পঞ্জিকা অনুযায়ী অমাবস্যা তিথি শুক্রবার (Mahalaya) রাত থেকেই শুরু হলেও, মহালয়ার তর্পণ শনিবার সকালেই করা বিধেয়। তাই ১০ অক্টোবর ভোর থেকেই গঙ্গার ঘাটে ভিড় জমবে (Mahalaya)পুণ্যার্থীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *