আজকের দিনেবিশ্বভারত

SMIT MACHHAR : রক্তাক্ত হয়েও রুখে ছিলেন বড় দুর্ঘটনা, ইজরায়েলের সর্বোচ্চ সম্মান পাচ্ছেন ভারতীয় পাইলট

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- প্রায় ৩৪ হাজার ফুট উঁচুতে তখন উড়ছে ফ্লাইদুবাইয়ের বিমান (SMIT MACHHAR)। আচমকাই ককপিটে সহ-পাইলটের ছুরির কোপে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর। গুরুতর জখম হয়েও হাল ছাড়েননি তিনি। তাঁর অসামান্য বীরত্বেই বেঁচে গিয়েছে শতাধিক(SMIT MACHHAR) যাত্রীর প্রাণ। এবার সেই সাহসিকতার স্বীকৃতি হিসেবে ইজরায়েলের সর্বোচ্চ নাগরিক সম্মান (SMIT MACHHAR)পাচ্ছেন বীর পাইলট।

 

বৃহস্পতিবার জেরুজালেমে এক বিশেষ অনুষ্ঠানে ৬ জনকে ‘প্রেসিডেনশিয়াল অ্যাওয়ার্ড ফর (SMIT MACHHAR)সিভিল হিরোইজম’ পুরস্কারে ভূষিত করেন ইজরায়েলি রাষ্ট্রপতি আইজ্যাক হেরজোগ। ফ্লাইদুবাইয়ের ওই বিমানে যাঁরা অ্যালার্ম বাজিয়ে, আহত মচ্ছরের চিকিৎসা করে এবং ঘাতক পাইলটকে আটকে (SMIT MACHHAR)ক্র্যাশ রুখে দিয়েছিলেন, তাঁদের হাতেই তুলে দেওয়া হয় ইজরায়েলের সর্বোচ্চ সাহসিকতার সম্মান। সেই মঞ্চ থেকেই রাষ্ট্রপতি (SMIT MACHHAR)হেরজোগ ঘোষণা করেন, একই সম্মানে ভূষিত করা হবে ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকেও। তিনি বলেন, “আজ আমরা ইজরায়েলি বীরদের সম্মানিত করেছি। সেই শুভক্ষণে আমরা শুভেচ্ছাবার্তা পাঠাতে চাই ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। তাঁর সাহসেই বিরাট(SMIT MACHHAR) বিপর্যয় রুখে দেওয়া গিয়েছে।”

 

বর্তমানে আবু ধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ক্যাপ্টেন মচ্ছর, তাঁর অবস্থা (SMIT MACHHAR) স্থিতিশীল। ইতিমধ্যেই তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইজরায়েলের স্বাধীনতা দিবসে মশাল প্রজ্জ্বলনের জন্য বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন, (SMIT MACHHAR)যা দেশের সর্বোচ্চ সম্মান এবং সাধারণত শুধু ইজরায়েলি নাগরিকদের জন্যই সংরক্ষিত। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ(SMIT MACHHAR) জানিয়েছেন নেতানিয়াহু। রক্তাক্ত, আহত অবস্থাতেও কর্তব্যে অবিচল থেকে শতাধিক প্রাণ বাঁচানোয় আজ আন্তর্জাতিক বীরের মর্যাদা পাচ্ছেন স্মিত মচ্ছর। তাঁর সাহসিকতা গোটা বিশ্বের কাছে(SMIT MACHHAR) অনুপ্রেরণা হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *