আজকের দিনেবাংলার আয়নাভারতরাজনীতি

Ritabrata : ‘দাবির প্রশ্ন নেই, আমরাই আসল তৃণমূল’: কমিশনে সওয়াল ঋতব্রতদের, নিশানায় দলের প্রতীক ও তহবিল ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমরাই’, দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকে জানিয়ে এলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। দুই-তৃতীয়াংশ বিধায়ক ও প্রাক্তন মন্ত্রীরা সঙ্গে আছেন বলে দাবি করলেও, দলের প্রতীক ও তহবিলের দখল নিতেই তাঁরা কমিশনে গিয়েছিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

বৃহস্পতিবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে ১০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর তিনি দাবি করেন, “আসল তৃণমূল বা প্রতীক নিয়ে কোনও বিবাদের প্রশ্নই নেই। দলের দুই-তৃতীয়াংশ বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, কাউন্সিলর, জেলা পরিষদের সদস্যরা আমাদের সঙ্গে।”

ঋতব্রত জানান, ২২ জুন ‘বিশেষ ডেলিগেট অধিবেশনে’ অরূপ রায়কে চেয়ারপার্সন ও আখরুজ্জামানকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে। সেই তথ্যই কমিশনকে জানাতে গিয়েছিলেন তাঁরা। যদিও ‘দাবির প্রশ্ন নেই’ বলেও কমিশন তাঁদের ‘দাবিদাওয়া খতিয়ে দেখে যোগাযোগ করবে’ বলে জানিয়েছে, এমন পরস্পরবিরোধী মন্তব্যও করেছেন ঋতব্রত।

ওয়াকিবহাল মহলের ধারণা, কালীঘাটের হাত থেকে দলের প্রতীক ও তহবিলের নিয়ন্ত্রণ নেওয়াই ঋতব্রত শিবিরের মূল উদ্দেশ্য। নির্বাচিত কোষাধ্যক্ষ আখরুজ্জামানকে তহবিলের দায়িত্ব দেওয়ার দাবিই কমিশনের কাছে পেশ করা হয়েছে। এর আগে কলকাতার সিইও অফিসেও ‘বিশেষ অধিবেশনের’ নথি জমা দিয়েছে এই শিবির।

নিজেদের ‘আসল তৃণমূল’ দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দলের রাশ নিতে মরিয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। ‘দাবি নেই’ বলেও কমিশনের কাছে দাবি পেশের বিষয়টি সামনে আসায় ধোঁয়াশা তৈরি হয়েছে। কমিশন কী সিদ্ধান্ত নেয়, তার উপরেই নির্ভর করছে তৃণমূলের প্রতীক ও তহবিলের ভবিষ্যৎ। ২০২৬-এর ভোটের আগে এই টানাপোড়েন রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *