Masood Azhar : মাসুদ আজহার নিয়ে পাকিস্তানের নাটক, পহেলগাঁও মনে করিয়ে তুলোধোনা দিল্লির
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- রাষ্ট্রসংঘের মঞ্চে ফের মুখ পুড়ল পাকিস্তানের। জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের (Masood Azhar) বিরুদ্ধে পুরস্কার ঘোষণাকে নিছক ‘নাটক’ বলে কটাক্ষ করল ভারত। নয়াদিল্লির সাফ বার্তা, এভাবে সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় মদতের দায় (Masood Azhar) এড়ানো যাবে না। ২৬/১১ থেকে পহেলগাঁও, কোনও হামলার কথাই বিশ্ব ভোলেনি। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের ষষ্ঠ কমিটিতে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নির্মূলের পদক্ষেপ’ বিষয়ক আলোচনার সময় পাকিস্তানের (Masood Azhar) বক্তব্যের জবাব দিতে ‘রাইট অফ রিপ্লাই’ প্রয়োগ করে ভারত।
ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি রঘু পুরি বলেন, “কেবল ঘোষণার মাধ্যমে সন্ত্রাসবাদকে (Masood Azhar) পরাজিত করা যায় না। এর জন্য প্রয়োজন জেহাদি কর্মকাণ্ডের হোতা, আর্থিক মদতদাতা এবং পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।” তিনি আরও বলেন, “পাকিস্তান সন্ত্রাসবাদের মোকাবিলার কথা বলে, অথচ (Masood Azhar) এই কমিটি যে মূল প্রশ্নটির মুখোমুখি হতে বাধ্য, তা-ই তারা আড়াল করার চেষ্টা করে চলেছে। কোনও রাষ্ট্র যখন সন্ত্রাসীদের আর্থিক মদত, (Masood Azhar) সহায়তা, প্রশিক্ষণ, আশ্রয় বা সমর্থন দেয়, তখন কী ঘটে?”
রঘু পুরির তোপ, পাকিস্তান দীর্ঘদিন ধরে নিজেকে সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে প্রথম সারির দেশ এবং সন্ত্রাসের শিকার (Masood Azhar) হিসেবে দেখিয়ে আসছে। কিন্তু আসল সত্য হল, তারা নিজেরাই ‘ফ্রাঙ্কেনস্টাইনের দানব’ তৈরি করেছে, যারা এখন নিয়ন্ত্রণের বাইরে গিয়ে প্রতিবেশী দেশের পাশাপাশি পাকিস্তানেও ধ্বংসযজ্ঞ (Masood Azhar) চালাচ্ছে। এর আগে একই মঞ্চে বিজেপি সাংসদ বিপ্লব দেবও পাকিস্তান ও ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-কে কড়া বার্তা দেন। (Masood Azhar) তিনি বলেন, “পাকিস্তান থেকে আসা সীমান্ত-পারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজের মানুষকে রক্ষা করার পূর্ণ অধিকার ভারতের রয়েছে। আর যারা (Masood Azhar) সন্ত্রাসের সঙ্গে যুক্ত, তাদের তার পরিণাম ভুগতেই হবে।” ওআইসি-কে বিঁধে তিনি বলেন, “আপনারা ভুক্তভোগী আর অপরাধীকে এক করে দেখছেন।”
ভারতের বক্তব্য স্পষ্ট, মাসুদ আজহারের (Masood Azhar) মতো মোস্ট ওয়ান্টেড জঙ্গির বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করে আন্তর্জাতিক মহলে ভালো সাজার চেষ্টা করছে পাকিস্তান। কিন্তু লোক দেখানো পদক্ষেপে সন্ত্রাসের দায় মোছা যাবে না। পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গি পরিকাঠামোকে (Masood Azhar) সমূলে ধ্বংস না করা পর্যন্ত নয়াদিল্লি যে রাষ্ট্রসংঘের মঞ্চে ইসলামাবাদকে এভাবেই কাঠগড়ায় তুলবে, তা ফের (Masood Azhar) স্পষ্ট হয়ে গেল।
