আজকের দিনেখেলাবিশ্বভারত

Kapil Dev : বৈভবকে নিয়ে এখনই মাতামাতি নয়, কাম্বলির উদাহরণ টেনে সতর্ক করলেন কপিল দেব

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময় বৈভব সূর্যবংশী (Kapil Dev)। আইপিএল থেকে ঘরোয়া ক্রিকেটে তার ব্যাটিং ঝড়ে মুগ্ধ গোটা দেশ। কিন্তু এই অল্প বয়সের উচ্ছ্বাসে ভেসে যেতে নারাজ ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। বরং বৈভবকে (Kapil Dev) নিয়ে বাড়াবাড়ি রকমের মাতামাতির বিরুদ্ধে সতর্ক করলেন তিনি। উদাহরণ হিসেবে টানলেন বিনোদ কাম্বলির নাম। এক (Kapil Dev)সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কপিল বলেন, অল্প বয়সে প্রতিভার ঝলক দেখানো আর দীর্ঘ কেরিয়ার গড়া এক নয়। তাঁর কথায়, “এখনই এ বিষয়ে কিছু বলা ঠিক হবে না। ওর মধ্যে সত্যিই সেই ক্ষমতা রয়েছে কি না, সেটা সময়ই বলবে। আমরা অনেক প্রতিভাবান ক্রিকেটারকে আসতে (Kapil Dev)দেখেছি। কিন্তু সময়ের সঙ্গে তাঁরা হারিয়ে গিয়েছেন।”

 

এরপরই তিনি বিনোদ কাম্বলির উদাহরণ দেন। ভারতীয় দলে অভিষেকের সময় কাম্বলিকে (Kapil Dev)অনেকেই শচীন তেণ্ডুলকরের থেকেও বেশি প্রতিভাবান বলতেন। কেরিয়ারের শুরুতে পরপর দুটি দ্বিশতরান-সহ একাধিক রেকর্ড গড়েছিলেন। কিন্তু অনিয়ন্ত্রিত জীবনযাপন ও ধারাবাহিকতার (Kapil Dev)অভাবে ১৭টি টেস্ট ও ১০৪টি ওয়ানডের পরই হারিয়ে যান তিনি। কপিলের প্রশ্ন, “বিনোদ কাম্বলির কথাই ধরুন। ওরও অসাধারণ প্রতিভা ছিল। (Kapil Dev) কিন্তু শেষ পর্যন্ত হারিয়ে গেল। তাহলে ওর ক্ষেত্রে আপনি কী বলবেন?”

 

কপিলের মতে, বৈভবের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে আরও তিন বছর অপেক্ষা করা উচিত। (Kapil Dev)তিনি বলেন, “বৈভবের বয়স এখন মাত্র ১৫। ওকে আরও তিন বছর খেলতে দিন। তার পর ওকে নিয়ে কথা বলা যাবে।” কপিল দেবের বার্তা পরিষ্কার – প্রতিভা থাকলেই বড় ক্রিকেটার হওয়া যায় না, (Kapil Dev) প্রয়োজন ধারাবাহিকতা, পরিশ্রম ও শৃঙ্খলা। বৈভব সূর্যবংশীর মধ্যে সম্ভাবনা রয়েছে, কিন্তু কাম্বলির মতো যাতে অকালে ঝরে না যায়, তার জন্য এখন (Kapil Dev)থেকেই সঠিক পরিচর্যা ও মানসিকতার প্রয়োজন। আগামী তিন বছরই ঠিক করে দেবে বৈভব উল্কা হয়ে হারিয়ে যাবে, নাকি ভারতীয় ক্রিকেটের (Kapil Dev) ভবিষ্যৎ তারকা হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *