Narendra Modi : ২৫ বছর পূর্তিতে জাতির উদ্দেশে মোদি, নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি – ‘ঘর মে ঘুসকে মারা’
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- প্রশাসক হিসেবে ২৫ বছর পূরণ করে দিল্লির ‘বিকশিত ভারত সংকল্প সভা’ (Narendra Modi)থেকে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩৭০ ধারা প্রত্যাহার থেকে মাওবাদ দমন, সন্ত্রাসের বিরুদ্ধে(Narendra Modi) জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরে শক্তিশালী ভারতের ছবি তুলে ধরলেন তিনি। ভাষণে মোদি বলেন, “আজ ৩৭০ ধারা অতীত হয়েছে। নকশালদের কোমর ভেঙে গিয়েছে। একটা সময় সন্ত্রাসীরা নির্ভয়ে (Narendra Modi)দেশে ঘুরে বেড়াত, মানুষ ভেবেছিল এর সমাধান নেই। কিন্তু এখন সময় বদলেছে।” পাকিস্তানের নাম না করে সার্জিক্যাল (Narendra Modi)স্ট্রাইক ও অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে তাঁর বার্তা, “ঘর মে ঘুসকে মারা। নতুন ভারতে সন্ত্রাসের কোনও জায়গা নেই।”
এদিন দেশের জন্য ৬ দফা লক্ষ্যমাত্রা বাঁধেন প্রধানমন্ত্রী – ২০৪৭ (Narendra Modi) সালের মধ্যে বিকশিত ভারত, বিশ্বের সেরা তিন অর্থনীতিতে স্থান, আত্মনির্ভর ভারত, ম্যানুফ্যাকচারিং হাব, মহাকাশ ও প্রযুক্তিতে আধিপত্য এবং ভারতে বিশ্বমানের অলিম্পিক আয়োজন। (Narendra Modi) স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ টেনে মোদি বলেন, বিনায়ক মন্দিরে দেশবাসীর জন্য প্রার্থনা করেছেন। কোটি মানুষের আস্থা ও কর্মীদের (Narendra Modi) পরিশ্রমেই ২৫ বছরের অভিজ্ঞতার ঝুলি পূর্ণ হয়েছে। নিজেকে এখনও শিক্ষার্থী মনে করেন, কর্মই তাঁর ধর্ম।
