Smriti Mandhana : ‘সর্বস্ব দিয়েছি দলের জন্য’ – তিন ফরম্যাটের নেতৃত্ব ছাড়লেন হরমনপ্রীত, দায়িত্বে স্মৃতি
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ভারতীয় মহিলা ক্রিকেটে বড় পালাবদল (Smriti Mandhana)। হরমনপ্রীত কৌরের অধিনায়কত্ব ছাড়ার ১২ ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়ক ঘোষণা করল বিসিসিআই। প্রত্যাশা মতোই তিন ফরম্যাটে দলের দায়িত্ব পেলেন সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা। (Smriti Mandhana) মঙ্গলবার সকালেই ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় অধিনায়কত্ব ছাড়ার কথা জানান হরমনপ্রীত। তিনি লেখেন, ‘এই দল এবং ভারতের মহিলা ক্রিকেটের জন্য আমি সর্বস্ব দিয়েছি।’ তাঁর নেতৃত্বেই প্রথমবার (Smriti Mandhana)বিশ্বকাপ জিতেছে ভারত, সম্প্রতি এশিয়ান গেমসেও এসেছে সোনা।
বোর্ড সূত্রে খবর, হরমনকে টেস্ট ও ওয়ানডেতে রেখে শুধু টি-২০ থেকে সরাতে (Smriti Mandhana) চেয়েছিল বিসিসিআই। সেই প্রস্তাব পেয়েই ক্ষুব্ধ হয়ে তিন ফরম্যাটের নেতৃত্বই ছেড়ে দেন তিনি। এরপরই নতুন অধিনায়ক হিসাবে স্মৃতি মন্ধানার নাম ঘোষণা করে বোর্ড। মহিলাদের আইপিএলে তিনি (Smriti Mandhana) আরসিবির অধিনায়ক। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসাবে ভারতকে ৪টি ওয়ানডের মধ্যে ৪টিতেই এবং ১৮টি টি-২০-র মধ্যে ১১টিতে জয় এনে দিয়েছেন তিনি। (Smriti Mandhana)হরমনপ্রীতের অধীনে ইতিহাস গড়ার পর এবার স্মৃতি মন্ধানার হাত ধরে নতুন যুগে প্রবেশ করল (Smriti Mandhana) ভারতীয় মহিলা ক্রিকেট।
