আজকের দিনেবিশ্বরাজনীতি

Sheikh Hasina : হাসিনা ইস্যুতে মুখ খুলল দিল্লি – বিপদে বন্ধুকে ফেলে দেয়নি ভারত, আইনি প্রক্রিয়া চলছে

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া নিয়ে ফের সরব হল নয়াদিল্লি (Sheikh Hasina)। বিপদের সময় ‘বন্ধু’র হাত ছাড়েনি ভারত, এমনই ব্যাখ্যা দিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পাশাপাশি (Sheikh Hasina) হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে চলা আইনি প্রক্রিয়া এবং ভারতের নিজস্ব স্বার্থরক্ষার বিষয়টিও স্পষ্ট করে দিলেন তিনি। শনিবার ঢাকায় আয়োজিত ‘বে অব বেঙ্গল কনফারেন্স’-এর একটি সেশনে শেখ হাসিনাকে আশ্রয় (Sheikh Hasina) দেওয়া প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েন ভারতীয় হাইকমিশনার। জবাবে তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার (Sheikh Hasina) গণআন্দোলনে বাংলাদেশে যে মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই হাসিনা ভারতে এসেছিলেন। তাঁকে ভারতীয় (Sheikh Hasina) বিমানবাহিনী বা সেনাবাহিনী নিয়ে যায়নি।

 

ত্রিবেদী বলেন, “সেসময় একটি সামরিক বিমান ভারতে এসেছিল এবং ভারতও এ ধরনের পরিস্থিতির জন্য (Sheikh Hasina) প্রস্তুত ছিল না। সেই মুহূর্তে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। ফলে পরিস্থিতির বাস্তবতায় আমাদের সামনে খুব বেশি বিকল্পও ছিল না। একজন প্রতিবেশী হিসেবে তখনকার বাস্তবতাকে (Sheikh Hasina) গ্রহণ করাই ভারতের দায়িত্ব ছিল।” ভারত যদি তাঁকে গ্রহণ না করত বা অবতরণের অনুমতিও না দিত, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে (Sheikh Hasina)দাঁড়াত, তা বলা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে হাইকমিশনার জানান, (Sheikh Hasina) বিষয়টি আইনগত ও সুসংগঠিত প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং আদালতও এর সঙ্গে জড়িয়ে। তাই প্রত্যর্পণের বিষয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা বলা সম্ভব নয়। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এ বিষয়ে অবস্থান বারবার স্পষ্ট করেছেন। (Sheikh Hasina) ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে দেওয়ার বিষয়েও একই আইনি প্রক্রিয়ার কথা বলেন তিনি। ভারতের নিরাপত্তা (Sheikh Hasina)নিয়ে প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ এবং নিজেদের নিরাপত্তার বিষয়টি তারা অন্য যে কোনও দেশের চেয়ে ভালো বোঝে। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের (Sheikh Hasina)নিরাপত্তায় হস্তক্ষেপের প্রশ্নই আসে না এবং বাংলাদেশের জনগণের ওপর ভারতের পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান(Sheikh Hasina) তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *