Uncategorized

DR SUKANTA MAJUMDAR : দেবের গণেশ পুজোয় সুকান্ত মজুমদার, ‘ভাই’ সম্বোধনে বিজেপি সাংসদের বার্তা – ‘পুজো রাজনীতির ঊর্ধ্বে’

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক :- ঘাটালের সাংসদ দেবের বাড়ির গণেশ পুজোয় হাজির কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার (DR SUKANTA MAJUMDAR)। রাজনৈতিক সৌজন্যের নজির গড়ে দেবকে ‘ভাই’ সম্বোধন করে সুকান্ত জানালেন, এর মধ্যে রাজনৈতিক কারণ খোঁজা উচিত নয়।

সোমবার ধুমধাম করে বাড়িতে বাপ্পাকে স্বাগত জানিয়েছেন সুপারস্টার সাংসদ দেব। পুজোর দ্বিতীয় দিনে, মঙ্গলবার তাঁর আমন্ত্রণে হাজির হন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (DR SUKANTA MAJUMDAR)। নিষ্ঠাভরে গজাননের আরাধনা করেন তিনি, কথা বলেন দেবের বাবা গুরুপদ অধিকারীর সঙ্গেও।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত (DR SUKANTA MAJUMDAR) বলেন, “এর মধ্যে কেউ কোনও রাজনৈতিক অভিসন্ধি খোঁজার চেষ্টা করবেন না। দেবের সঙ্গে আমার সম্পর্ক বহু পুরনো। ২০২৪ সালে ও যখন তৃণমূলের স্টার প্রচারক হিসেবে আমার লোকসভায় গিয়েছিল, তখনও মঞ্চ থেকে স্বীকার করে নিয়েছিল যে আমার সঙ্গে ওঁর ভালো সম্পর্ক রয়েছে।”

দেবকে ভাই সম্বোধন করে তিনি আরও বলেন, “যে ভালো ব্যক্তি সে জিতবে – ওঁর এই উদার মানসিকতার জন্যই ওঁকে আমার ভালো লেগেছে। আমি দেবের বন্ধু বা দাদাও বলতে পারেন। পুজোর অনুষ্ঠানকে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে রাখাই ভালো।”

এদিন দেবের বাড়িতে বসে নিজের আসন্ন নাটক ‘কেশরী হত্যা?’ নিয়েও কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী, যেখানে অটলবিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করবেন তিনি।

বাংলার রাজনীতিতে দেব বরাবরই বিরোধী শিবিরের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। তাঁর আমন্ত্রণে সুকান্তর উপস্থিতি ফের একবার রাজনীতির বাইরে সৌজন্যের বার্তাই দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *