Duck Egg Do Pyaza : চলুন রেঁধে ফেলি হাঁসের ডিমের দো পেঁয়াজা
কিউ ইন্ডিয়া বাংলা : অনেক তো খেলেন চিকেন দো পেঁয়াজা চলুন রেঁধে ফেলি হাঁসের ডিমের দো পেঁয়াজা (Duck Egg Do Pyaza)। টক ঝাল মিষ্টি পরিমান মতো দিয়ে সুস্বাদু রান্না করায় যায় (Duck Egg Do Pyaza)। সেই একঘেয়েমি রান্না থেকে বেরিয়ে একটু অন্য রকম খাওয়া যায়। এটা মনে করা হয় এই রান্নাতে বাটা এবং ডুমো করে কাটা দুই ধরনের পেঁয়াজের ব্যবহার হয় বলেই এই ধরণের রান্না গুলির নাম দো পেঁয়াজা বলা হয় (Duck Egg Do Pyaza)।
উপকরণ :
হাঁসের ডিম সেদ্ধ ৫টি
৩ টি বড় পেঁয়াজ
২ টি বড় টম্যাটো
২ টেবিলচামচ আদা-রসুন বাটা
১ টেবিলচামচ জিরে
২ টেবিলচামচ রসুনকুচি
২টি শুকনো কাঁচালঙ্কা
২ টেবিলচামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
৪-৫টি কাঁচালঙ্কা
১ চা-চামচ জিরেগুঁড়ো
১ চা-চামচ ধনেগুঁড়ো
৩ টেবিলচামচ সাদা তেল
২ টেবিলচামচ ঘি
১ টেবিলচামচ টক দই
১ টেবিল চামচ গরম মশলা
স্বাদমতো নুন
স্বাদমতো চিনি
প্রণালী:
প্রথমে ডিমের গায়ে ছুরি দিয়ে হালকা (Duck Egg Do Pyaza) হাতে চিরে দিন যাতে ডিমের ভেতরে মশলা ঢোকে। তারপর গ্যাসের কড়াই বসিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা হাঁসের ডিম গুলি সাদা তেলে নুন, হলুদ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এরপর স্বাদের জন্য কড়াইয়ে সর্ষে তেলের সাথে অল্প একটু সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিন। এরপর কড়াইয়ে দিয়ে দিন দুটো পেঁয়াজ বাটা(Duck Egg Do Pyaza)। কিছুক্ষন পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেলে মিশিয়ে দিন আদা এবং রসুনবাটা। সাথে নুন, হলুদ, গুঁড়োলঙ্কা, কাঁচালঙ্কা দিয়ে কষান সমস্ত মশলা। তারপর যোগ করুন আদা, (Duck Egg Do Pyaza) রসুনবাটা ও টম্যাটো বাটা। ভালো মতো করে সমস্ত বাটা মশলা কষিয়ে মিশিয়ে ফেলুন। ততক্ষন কষাতে থাকুন যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তারপর দিয়ে দিন জিরে, ধনেগুঁড়ো (Duck Egg Do Pyaza)। আঁচ কমিয়ে মিশিয়ে দিন জল ঝরানো টক দই। হালকা আঁচে মিশিয়ে নিন সমস্ত উপকরণ। এরপর উষ্ণ গরম জল মিশিয়ে ফুটিয়ে নিন মশলাকে। তারপর ভাজা সেদ্ধ ডিম দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিন কিছুক্ষন। সব শেষে অল্প এক চিমটে গরম মশলা ও ঘি দিয়ে নামিয়ে ফেলুন। গরম গরম পরিবেশন করুন হাঁসের ডিমের দো পেঁয়াজা (Duck Egg Do Pyaza)।
