Mamata-Nandigram : নন্দীগ্রামে মমতা প্রার্থী হলে লড়বে না ‘ঋত তৃণমূল’, বঙ্গ রাজনীতিতে নতুন টুইস্ট !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পুজোর আগে রাজ্যের দুই কেন্দ্রে উপ-নির্বাচন। তার মধ্যেই নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা করল ঋতব্রত শিবির। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হলে তাঁরা কোনও প্রার্থী দেবেন না বলে সাফ জানাল ‘আসল তৃণমূল’।
বুধবার বিধানসভার সামনে দাঁড়িয়ে ঋতব্রত তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র ঋজু দত্ত বলেন, “আমরা বলব মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হন। জিতে বিধানসভায় আসুন। আপনি প্রার্থী হলে আমরা কোনও প্রার্থী দেব না।”(Mamata-Nandigram)
ছাব্বিশের ভোটে ভরাডুবির পর তৃণমূল কার্যত দুই ভাগে বিভক্ত – ‘কালীঘাট তৃণমূল’ ও ‘ঋতব্রত শিবির’। আসল তৃণমূলের নাম ও ঘাসের উপর জোড়াফুল প্রতীক নিয়ে টানাপোড়েন চলছে। কে প্রার্থী দেবে তা নিয়ে ধোঁয়াশার মধ্যেই এই ঘোষণা।
তিনি আরও বলেন, “২১-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ভবানীপুরেও তাঁরা লড়াই করেছে। কিন্তু এবার তো শুভেন্দু অধিকারী নেই। আপনি নন্দীগ্রামে প্রার্থী হলে আমরা প্রার্থী দেব না। চাই আপনি বিধানসভায় ফিরে আসুন।”(Mamata-Nandigram)
মমতাকে নন্দীগ্রামে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়ে কার্যত রাজনৈতিক ‘গুগলি’ দিল ঋতব্রত শিবির, এমনটাই মত রাজনৈতিক মহলের। এর মাধ্যমে একদিকে মমতাকে সম্মান জানানোর বার্তা, অন্যদিকে নন্দীগ্রামের মতো হাই-ভোল্টেজ কেন্দ্রে নিজেদের অবস্থান স্পষ্ট করার কৌশল বলেও মনে করছেন পর্যবেক্ষকরা।(Mamata-Nandigram)
