আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

BJP-Rekha Patra : জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে সংঘাতে বিজেপি বিধায়ক রেখা পাত্র, আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, উত্তর ২৪ পরগনা :- হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে বাপের বাড়ি সন্দেশখালিতে ৯ বিঘা জমি নিয়ে প্রতিবেশী কৃষক পরিবারকে জোর করে জমি থেকে উচ্ছেদের অভিযোগ উঠল। অভিযোগ, পুলিশকে সামনে রেখে আদালতের নির্দেশ অমান্য করে ওই জমি দখলের চেষ্টা করেছেন বিধায়ক। ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি কিউ ইন্ডিয়া বাংলা।(BJP-Rekha Patra)

ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বউঠাকুরণ এলাকায়, যা বিধায়ক রেখা পাত্রের বাপের বাড়ি। সেখানে প্রতিবেশী সুভাষ নস্করের সঙ্গে ৯ বিঘা সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদ চলছে। দুই পক্ষই আদালতের দ্বারস্থ হয়েছিল।

সুভাষ নস্করের পরিবারের দাবি, আদালতের নির্দেশ মেনেই তারা চাষবাস করছিলেন এবং কাগজপত্রও রয়েছে। কিন্তু বিধায়ক রেখা পাত্র পুলিশ ও নিরাপত্তারক্ষী নিয়ে এসে জোর করে তাদের জমি থেকে তুলে দেন। স্থানীয় সূত্রে খবর, এ নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি পর্যন্ত হয়। পুলিশের সামনেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ।(BJP-Rekha Patra)

সুভাষের পরিবারের সদস্য বরুণ নস্কর ও সঞ্জয় নস্কর এর বিচার চেয়ে বলেছেন, তাদের জমিতে তাদেরই চাষ করতে দেওয়া হোক। এই বিষয়ে বিধায়ক রেখা পাত্র কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।

বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, “বিধায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, হয়নি। বিষয়টি না জেনে মন্তব্য করতে পারব না।”(BJP-Rekha Patra)

আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও জনপ্রতিনিধির বিরুদ্ধে গায়ের জোরে জমি দখলের অভিযোগে বিতর্ক তৈরি হয়েছে সন্দেশখালিতে। পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *