আজকের দিনেবিশ্ব

GERMANY ELECTION : ৪৪.২% ভোট নিয়ে স্যাক্সনি-আনহাল্টে বাজিমাত, হিটলারের দেশে ফিরল ‘হিটলারপন্থীরাই’?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:– দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার জার্মানির কোনো রাজ্যে ক্ষমতায় এল কট্টর ডানপন্থী দল (GERMANY ELECTION। স্যাক্সনি-আনহাল্টে ঐতিহাসিক জয় পেল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (AfD)। এর নেপথ্যে ইউরোপের বাড়ন্ত শরণার্থী সমস্যাকেই কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

জার্মান সংবাদমাধ্যম সূত্রে খবর, স্যাক্সনি-আনহাল্ট রাজ্য নির্বাচনে ৭৭ শতাংশ ভোট পড়েছে (GERMANY ELECTION)। এর মধ্যে AfD একাই পেয়েছে ৪৪.২ শতাংশ ভোট, যা ২০২১ সালের তুলনায় দ্বিগুণ। অন্যদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থী CDU পেয়েছে মাত্র ১৮ শতাংশ ভোট। ১৯৪৫ সালের পর এই প্রথম কোনো রাজ্যে জয় পেল AfD।

ভোটের প্রচারে শরণার্থীমুক্ত রাষ্ট্রবাদী দেশ গড়ার ডাক দিয়েছিল দলটি (GERMANY ELECTION)। তাদের কর্মসূচির মধ্যে রয়েছে – অভিবাসন নীতিতে কঠোর অবস্থান, রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন, ইউক্রেনকে সমর্থন হ্রাস এবং ইউরো ত্যাগ করে নিজস্ব আর্থিক কাঠামো তৈরির শপথ।

এই ফলাফলে বার্লিন-সহ গোটা ইউরোপে আলোড়ন পড়েছে (GERMANY ELECTION)। ফ্রান্সের ইউরোপ বিষয়ক মন্ত্রী বেঞ্জামিন হাদ্দাদ একে ‘ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত’ বলে অভিহিত করেছেন। বিশেষজ্ঞদের মতে, জাতীয় পর্যায়েও AfD ক্রমশ সবচেয়ে জনপ্রিয় দল হয়ে উঠছে।

আমেরিকায় ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে ট্রাম্পের জয়ের মতোই ইউরোপেও শরণার্থী সংকট, কর্মসংস্থানে প্রতিযোগিতা এবং অপরাধ ও জঙ্গিবাদ নিয়ে আশঙ্কা থেকেই কট্টর দক্ষিণপন্থার উত্থান হচ্ছে বলে মনে করা হচ্ছে। স্যাক্সনি-আনহাল্টের এই জয় তারই ইঙ্গিত দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *