আজকের দিনেখেলাবিশ্বভারত

ICC-India-Pakistan : ১৭ বছর পর ফের ত্রিদেশীয় সিরিজ ? ভারত-পাকিস্তানকে এক মঞ্চে আনতে চাইছে ICC !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- বিশ্বকাপ বা এশিয়া কাপ ছাড়াও আবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। পাকিস্তানের এক সংবাদমাধ্যমের দাবি, ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় বা চতুর্দেশীয় টুর্নামেন্ট আয়োজনের ভাবনা করছে আইসিসি চেয়ারম্যান জয় শাহের সংস্থা।(ICC-India-Pakistan)

জানা গিয়েছে, আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর দুবাইয়ে আইসিসির গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেখানেই ২০২৭-২০৩১ সালের ক্রিকেট সূচি নিয়ে আলোচনা হবে। সেই বৈঠকেই তিন বা চার দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব তোলা হতে পারে, যেখানে ভারত ও পাকিস্তানকে খেলার প্রস্তাব দেওয়া হবে।

উল্লেখ্য, ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত একাধিক ত্রিদেশীয় সিরিজে খেলেছে ভারত ও পাকিস্তান। শেষবার ২০০৮ সালের জুন মাসে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ একটি ত্রিদেশীয় প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। ২০০৮ সালে মুম্বই হামলার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত। দুই দলের দেখা হয়েছে শুধু এশিয়া কাপ, বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আইসিসি বা এসিসি-র টুর্নামেন্টে।(ICC-India-Pakistan)

তবে এই প্রস্তাবে ভারত রাজি হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ পাকিস্তানের বিরুদ্ধে খেলার বিষয়ে বিসিসিআই বরাবরই কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে চলে।

দুবাইয়ের বৈঠকেই এই পরিকল্পনার ভবিষ্যৎ স্পষ্ট হবে। আইসিসি-র প্রস্তাব বাস্তবায়িত হলে প্রায় দেড় দশক পর ফের বহু-দেশীয় সিরিজে ভারত-পাক লড়াই দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা।(ICC-India-Pakistan)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *