আজকের দিনেভারতরাজনীতি

Modi Dismisses GDP Debate : জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের ‘দিমাগি নকশাল’ ও ‘নারাজ ফুফা’ তোপ মোদির !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- কেন্দ্রের জিডিপি বৃদ্ধির ৭.৮% পরিসংখ্যান নিয়ে বিরোধীদের কারচুপির অভিযোগ উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দিল্লিতে শ্রী রাম কলেজ অফ কমার্সের শতবর্ষ উদযাপনের মঞ্চ থেকে সমালোচকদের ‘দিমাগি নকশাল’ ও ‘নারাজ ফুফা’ বলে কটাক্ষ করেন তিনি।(Modi Dismisses GDP Debate)

প্রাক্তন অর্থসচিব সুভাষচন্দ্র গর্গ অভিযোগ করেছিলেন, ভিত্তিবর্ষ পরিবর্তন করে জিডিপির হিসাব বাড়িয়ে দেখাচ্ছে সরকার। এই প্রসঙ্গেই মোদি বলেন, “যারা ভারতকে ‘ফ্র্যাজাইল ফাইভ’-এ ঠেলে দিয়েছিল, তারাই আজ এই পরিসংখ্যান হজম করতে পারছে না। পশ্চিম এশিয়ার যুদ্ধ ও বিশ্ব বাণিজ্যে অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনীতি স্থিতিশীল, এটাই প্রমাণিত।”

২০১৩ সালের প্রসঙ্গ টেনে মোদি বলেন, তখন টাকার দর পড়ছিল, মুদ্রাস্ফীতি ১০%, কারেন্ট অ্যাকাউন্টে ঘাটতি ও দুর্নীতিতে জর্জরিত ছিল দেশ। “তখন বিশ্ব ভারতকে ফ্র্যাজাইল ফাইভ বলত, আজ ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি।”

তিনি গ্লাসের উদাহরণ দিয়ে বলেন, “কেউ গ্লাস অর্ধেক ভরা দেখে, কেউ অর্ধেক খালি। আমি বলেছিলাম গ্লাস পুরোটাই ভরা – অর্ধেক জলে, অর্ধেক হাওয়ায়। যারা ২০১৩-তে গ্লাস অর্ধেক খালি দেখত, আজও সেই চোখেই দেখে।”(Modi Dismisses GDP Debate)

নিজের ১২ বছরের রিপোর্ট কার্ড তুলে ধরে মোদি বলেন, ৬০ কোটি জন ধন অ্যাকাউন্ট খোলা হয়েছে, ২০১৪ সালে ভারত মোবাইল আমদানি করত, আজ আড়াই লক্ষ কোটি টাকার বেশি মোবাইল রপ্তানি করে। সমালোচকদের দু’ভাগে ভাগ করে তিনি বলেন, একদল ‘দিমাগি নকশাল’ আর একদল ‘নারাজ ফুফা’, যারা UPI, বুলেট ট্রেন, স্ট্যাচু অফ ইউনিটি, নতুন সংসদ ভবনের মতো প্রতিটি উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলে।

শনিবারের ভাষণকে ২০১৩ থেকে নিজের রিপোর্ট কার্ড বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “মিথ্যার গুঞ্জন সত্যের গর্জনের সামনে টিকতে পারে না।”(Modi Dismisses GDP Debate)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *