আজকের দিনেতিলোত্তমারাজনীতি

Abhishek’s Camac Street Office :বন্ধ হবে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস? ফায়ার সেফটিতে একাধিক বেনিয়ম, জবাব তলব দমকলের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- বিলবোর্ড বিতর্কের পর এবার ফায়ার সেফটি নিয়ে বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস। ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণ হওয়া-সহ ৬ ধরনের বেনিয়মের অভিযোগে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব তলব করল দমকল। জবাব না মিললে কেন অফিস সিল করা হবে না, সেই প্রশ্নও তোলা হয়েছে নোটিসে।

মঙ্গলবার ক্যামাক স্ট্রিটের বিল্ডিংয়ের মালিক ও ভাড়াটে পক্ষকে নোটিস পাঠায় দমকল। নোটিসে উল্লেখ করা হয়, গত ১০ আগস্ট ওই অফিসের ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়েছে। তারপর আর নতুন করে আবেদন করা হয়নি।

সোমবার ওই বিল্ডিংয়ের ৭ ও ৮ তলায় অভিষেকের অফিসে অভিযান চালায় দমকল। অভিযানে ৬ ধরনের ত্রুটি ধরা পড়ে বলে দাবি। দমকলের তরফে জানানো হয়েছে, সপ্তম তলায় আগুন নেভানোর জন্য পর্যাপ্ত জল নেই, আপৎকালীন বেরোনোর জন্য ফায়ার এক্সিট নেই এবং ফায়ার অ্যালার্মও ঠিকঠাক কাজ করছে না।(Abhishek’s Camac Street Office)

এই ঘটনার কয়েকদিন আগেই একই অফিসে বেআইনি বিলবোর্ড লাগানোর অভিযোগে অভিযান চালিয়েছিল কলকাতা পুরসভা। তার রেশ কাটতে না কাটতেই ফের এই নোটিস।(Abhishek’s Camac Street Office)

এই ঘটনায় ফায়ার সেফটি আইনের ৩৭এ ধারা যুক্ত করা হয়েছে। দমকলের ডিরেক্টর-ইনচার্জের কাছে ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় নথিপত্র-সহ হাজিরা দিয়ে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ে সন্তোষজনক জবাব না এলে অফিস সিল করার মতো কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দমকলের।(Abhishek’s Camac Street Office)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *