আজকের দিনেখেলাবিশ্ব

Farewell Leo : বিদায় লিও ! আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায় মেসির, কান্নায় ভাসছেন সতীর্থরা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- শেষ হল এক রূপকথার। ২১ বছরের বর্ণময় আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানলেন লিওনেল মেসি। সোমবার আচমকাই নিজের অবসরের কথা ঘোষণা করেন তিনি। জানিয়ে দেন, আর কখনও আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে দেখা যাবে না তাঁকে। একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা, অলিম্পিকে সোনা-সহ একাধিক ট্রফি জিতে দেশকে গর্বিত করেছেন তিনি।(Farewell Leo)

মেসির এই সিদ্ধান্তে শোকস্তব্ধ গোটা ফুটবল বিশ্ব। সবচেয়ে বেশি আবেগপ্রবণ তাঁর জাতীয় দলের সতীর্থরা।

দে পলের আবেগঘন বার্তা:
মেসির সবচেয়ে কাছের বন্ধু হিসেবে পরিচিত রদ্রিগো দে পল লেখেন, “দেশের জন্য তোমার নিঃস্বার্থ ভালোবাসা, হার না মানা লড়াই আর সবার প্রতি তোমার সৌজন্যের জন্য ধন্যবাদ। তুমিই সর্বকালের সেরা, তুমি অমর।”

দি মারিয়ার শ্রদ্ধা:
২০২২ বিশ্বকাপ জয়ের নায়ক অ্যাঞ্জেল দি মারিয়া লেখেন, “তুমি আর্জেন্টিনীয় হয়ে জন্মেছিলে বলে আমরা কৃতজ্ঞ। তুমি চাইলে অন্য দেশও বেছে নিতে পারতে। আর্জেন্টিনাকে বিশ্বের শিখরে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ, ক্যাপ্টেন।”(Farewell Leo)

পারেদেস ও এনজোর প্রতিক্রিয়া:
লিয়ান্দ্রো পারেদেস লেখেন, “এই খবরের জন্য আমি তৈরি ছিলাম না। ফুটবলার হিসেবে তো বটেই, মানুষ হিসেবেও তুমি মহান।”
অন্যদিকে এনজো ফার্নান্দেজ স্মৃতিচারণা করে লেখেন, “ছোটবেলায় হিসেব করতাম তোমার সঙ্গে কোনওদিন খেলতে পারব কি না। শুধু খেলিইনি, তোমার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছি, একসঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি। তোমার অভাব টের পাব।”

মেসির অবসরের সঙ্গে সঙ্গে আর্জেন্টিনা ফুটবলে শেষ হল একটি যুগ। পরিসংখ্যান ছাড়িয়েও একজন নেতা ও বন্ধু হিসেবে তিনি যে শূন্যতা তৈরি করলেন, তা পূরণ হওয়ার নয় বলেই মনে করছেন সতীর্থরা।(Farewell Leo)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *