ABHISHEK BANARJEE : FIR কপি কোথায়? হাজিরার আগেই পুলিশকে পাল্টা প্রশ্ন অভিষেকের
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড বিতর্কে নয়া মোড়। মঙ্গলবার শেক্সপিয়র সরণি থানায় হাজিরার নোটিস পেলেও উল্টে পুলিশকেই প্রশ্ন ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANARJEE )। কলকাতা পুলিশের ওয়েবসাইটে FIR-এর কপি না থাকা নিয়ে রবিবার রাতেই ইমেল পাঠালেন তৃণমূল সাংসদ।
গত ২৭ আগস্ট বৃহস্পতিবার বিকেলে আচমকাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (ABHISHEK BANARJEE ) ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে হাজির হন পুরসভার কর্মী ও পুলিশ আধিকারিকরা। সঙ্গে ছিল গ্যাসকাটার। তাঁদের দাবি, অফিসের বাইরের বিলবোর্ডটি বেআইনি, তাই তা এখনই খুলে ফেলতে হবে। খবর পেয়ে নিজে বেরিয়ে আসেন অভিষেক (ABHISHEK BANARJEE ) ।
অভিষেক সরাসরি বিলবোর্ড খোলার বৈধ অর্ডার কপি দেখতে চান (ABHISHEK BANARJEE ) । তাঁর অভিযোগ, পুরকর্মীরা কোনও কাগজ দেখাতে পারেননি। এ নিয়ে দু’পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। অভিষেক প্রশ্ন তোলেন, নিজের পার্টি অফিসের বাইরে কী বোর্ড লাগবে তা পুরসভা ঠিক করার কে? পুলিশের তৎপরতা পুরসভার থেকেও বেশি বলেও তোপ দাগেন তিনি।
এই ঘটনার পরই অভিষেকের বাড়িতে শেক্সপিয়র সরণি থানা থেকে নোটিস পাঠানো হয় এবং মঙ্গলবার তাঁকে থানায় তলব করা হয়। কিন্তু হাজিরার ঠিক আগের রাতে পাল্টা চাল দিলেন অভিষেক। তাঁর আইনজীবী অর্ক নাগ ইমেল করে জানতে চান, যে FIR-এর ভিত্তিতে নোটিস দেওয়া হল, সেই FIR বা নোটিসের কপি কলকাতা পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়নি কেন?
মঙ্গলবার অভিষেক (ABHISHEK BANARJEE ) থানায় হাজিরা দেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়, তবে FIR কপি নিয়ে তাঁর এই পাল্টা প্রশ্নে ক্যামাক স্ট্রিট বিতর্ক আরও ঘোরালো হল।
