আজকের দিনেগ্রীন রুমভারতরাজনীতি

Kangana-Ramdev : ‘আমার শোওয়ার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন’, রামদেবকে পাল্টা আক্রমণ কঙ্গনার !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ‘জেনারেশন গাটার’ মন্তব্য ঘিরে বিতর্কের পর এবার কঙ্গনা রানাউতের নিশানায় বাবা রামদেব। ইনস্টাগ্রাম স্টোরিতে যোগগুরুকে পাল্টা জবাব দিয়ে অভিনেত্রী-সাংসদ বলেন, তাঁর যৌবন ও ব্যক্তিগত জীবন নিয়ে যেন ‘দিবাস্বপ্ন’ না দেখা হয়। পাশাপাশি পতঞ্জলিকে ঘিরে অতীতের বিতর্কের প্রসঙ্গ টেনে রামদেবকে কটাক্ষও করেন তিনি।

সম্প্রতি দিল্লির ছাত্র বিক্ষোভ প্রসঙ্গে জেন জেড-এর একাংশকে ‘কুৎসিত, দুর্নীতিগ্রস্ত’ ও ‘জেনারেশন গাটার’ বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। এর জেরে একটি টিভি অনুষ্ঠানে বাবা রামদেব কঙ্গনার যোগ্যতা ও অতীত নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর কথায়, দেশের যুব সমাজকে ‘গাটার’ বলা দুর্নীতিগ্রস্ত মানসিকতা।(Kangana-Ramdev)

বুধবার ইনস্টাগ্রামে এরই জবাব দেন কঙ্গনা। তিনি লেখেন, “বাবাজি, আমার যৌবন বা শোওয়ার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন। গুজবের ভিত্তিতে শুধু অনুমানই করা যায়।”

এরপরই পতঞ্জলির বিরুদ্ধে ওঠা অতীতের বিতর্ক টেনে আনেন কঙ্গনা। তাঁর দাবি, মিথ্যা বা প্রতারণামূলক কার্যকারিতার দাবির জন্য তাঁকে কখনও সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়নি। তাই চরিত্র নিয়ে জ্ঞান না দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “তোমার থেকে আমার চরিত্র অনেক ভালো। এখানে কোনও প্রতারণার অভিযোগ নেই।”(Kangana-Ramdev)

প্রসঙ্গত, সম্প্রতি কঙ্গনা অভিনীত ‘ভারত ভাগ্য বিধাতা’ ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। অন্যদিকে কঙ্গনা হিমাচলের মান্ডির বিজেপি সাংসদ এবং রামদেব পতঞ্জলি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা।

জেন জেড নিয়ে মন্তব্য থেকে শুরু করে ব্যক্তিগত আক্রমণ-পাল্টা আক্রমণ — কঙ্গনা-রামদেব বিতর্ক এখন সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে। দুই তারকার এই সংঘাত কোথায় গিয়ে থামে, সেদিকেই নজর নেটিজেনদের।(Kangana-Ramdev)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *