বাংলার আয়না

মায়াপুরে রুম বুকিং প্রতারণা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- কলকাতার অদূরে নদিয়ার মায়াপুর দেশ-বিদেশের কৃষ্ণভক্ত ও পর্যটকদের অন্যতম প্রধান তীর্থস্থান। সারা বছরই নানান ভক্তদের আনাগোনা লেগে থাকে। বিশেষ করে বিভিন্ন উৎসবের সময়ে ভিড় আরও বাড়তে দেখা যায়। এবার এই তীর্থক্ষেত্র মায়াপুরেই সম্প্রতি রুম বুকিং সংক্রান্ত প্রতারণার অভিযোগে চাঞ্চল্যতা ছড়িয়েছে।

ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুয়ো ওয়েবসাইট ও হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে গেস্ট হাউস বুকিংয়ের নামে বহু মানুষ প্রতারিত হচ্ছেন। ইতিমধ্যেই এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে সংশ্লিষ্ট থানায়। ইতিমধ্যেইল পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা যাচ্ছে।

ইসকন সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা মায়াপুরের পরিচিত গেস্ট হাউসগুলির নাম ব্যবহার করে একাধিক ভুয়ো ওয়েবসাইট চালু করেছে।
www.prabhupadvillage.com — এমনই একটি ভুয়ো ওয়েবসাইটের নাম প্রকাশ্যে এনেছে কর্তৃপক্ষ। এ ছাড়া আরও একাধিক ওয়েবসাইট ও অননুমোদিত বুকিং চ্যানেল সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠে আসছে। কোথাও বিশেষ ছাড়, কোথাও অতিরিক্ত সুবিধার প্রলোভন দেখিয়ে টাকা আদায় করা হচ্ছে এই ওয়েবসাইট থেকে।

ইসকন স্পষ্টভাবে জানিয়েছে,মায়াপুরে রুম বুকিংয়ের একমাত্র সরকারি ও অনুমোদিত ওয়েবসাইট হল- https://www.visitmayapur.com/
এই ওয়েবসাইট ছাড়া অন্য কোনও ওয়েবসাইট, এজেন্ট, হোয়াটসঅ্যাপ নম্বর বা ফোন কলের মাধ্যমে বুকিং সম্পূর্ণ অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ।

লইসকনের মুখপাত্র রাধারমণ দাস জানিয়েছেন,
“অনেকে বয়স্ক বাবা-মা ও ছোট শিশুদের নিয়ে নিশ্চিত বুকিংয়ের ভরসায় মায়াপুরে আসেন। কিন্তু এসে জানতে পারেন তাঁরা প্রতারিত হয়েছেন। বহু ক্ষেত্রে পুরো টাকাটাই খোয়া যাচ্ছে। বিষয়টি সর্বোচ্চ স্তরে জানানো হয়েছে এবং ভক্তদের সতর্ক থাকার আবেদন করা হয়েছে।

ইসকনের পক্ষ থেকে সকল ভক্ত ও পর্যটকদের অনুরোধ করা হয়েছে রুম বুকিংয়ের আগে অবশ্যই সরকারি ওয়েবসাইট যাচাই করে তবেই লেনদেন করুন, সন্দেহজনক অফার বা অচেনা লিঙ্ক সর্বদা এড়িয়ে চলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *