আজকের দিনেগ্রীন রুমতিলোত্তমাবাংলার আয়না

Taslima Nasrin Returns : দু’দশকের লজ্জা-মুক্তি: সাদা-লালপাড় শাড়িতে কলকাতায় ‘ফেরা’ তসলিমা নাসরিনের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- প্রায় ২০ বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার বেলা ১২টা ৫০ মিনিটে দমদম বিমানবন্দরে পৌঁছতেই শঙ্খ-উলুধ্বনিতে স্বাগত জানানো হয় তাঁকে। আবেগে ভাসা তসলিমা বললেন, “খুবই ভালো লাগছে।”

বিমানবন্দরে নামার কয়েক ঘণ্টা আগেই সোশাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।’ কলকাতায় এসে শনিবার রবীন্দ্রসদনে মৌলবাদ বিরোধী কবি-সাহিত্যিকদের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানের আয়োজক সেক্যুলার মিশন ও এইচআরবিএফএফ। মঞ্চে থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

২০০৭ সালে তসলিমার ‘দ্বিখণ্ডিত’ উপন্যাস প্রকাশের পর কলকাতায় তীব্র অশান্তি হয়। কট্টরপন্থার বিরুদ্ধে তাঁর লেখার জেরে সংখ্যালঘু এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামলাতে সেনা নামাতে হয়। তৎকালীন বাম সরকার বইটি নিষিদ্ধ করে এবং তসলিমাকে রাজ্য ছাড়তে বলে।

এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনেও তসলিমার ফেরা নিয়ে কোনও উদ্যোগ দেখা যায়নি। এবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে প্রায় দু’দশক পর তিনি কলকাতায় ফিরলেন।

২০০৭-এর বিতর্কের পর বাংলার সাহিত্য জগতে যা ছিল অন্ধকার অধ্যায়, তা কাটিয়ে এবার ‘লজ্জা-মুক্তি’র পথে কলকাতা। তসলিমার এই প্রত্যাবর্তন রাজ্য রাজনীতি ও সাহিত্য মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *