Education Minister : ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ জোশী, ‘সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করব’ !
কিউ ইন্ডিয়া বাংলা,নয়াদিল্লি :- ককরোচ জনতা পার্টি এর আন্দোলনের চাপে শনিবার সকালে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এরপরই দেশের শিক্ষা মন্ত্রকের গুরুদায়িত্ব দেওয়া হল বিজেপি নেতা প্রহ্লাদ জোশীকে। দায়িত্ব পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করবেন।
ধর্মেন্দ্র প্রধান সোশাল মিডিয়ায় ইস্তফার কথা জানিয়ে বলেন, “দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ ও দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। NEET-এ প্রশ্নফাঁসের দায় প্রথম দিন থেকেই নিয়েছি। ছাত্র আন্দোলনের নামে কিছু দেশবিরোধী শক্তি ষড়যন্ত্র করছে, তাদের সুযোগ না দিতেই আমার পদত্যাগ।” পরে রাষ্ট্রপতি তার ইস্তফাপত্র গ্রহণ করেন।
এরপর প্রধানমন্ত্রী ও অমিত শাহের জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়, আপাতত প্রহ্লাদ জোশীকেই শিক্ষামন্ত্রীর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হবে। বর্তমানে তিনি কেন্দ্রের উপভোক্তা, খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের দায়িত্বে রয়েছেন।
নয়া দায়িত্ব পেয়ে জোশী বলেন, “আমি বিনয়ের সঙ্গে এই দায়িত্ব গ্রহণ করছি। আমাকে যোগ্য মনে করায় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। বিগত ১২ বছরে অনেক ঐতিহাসিক কাজ হয়েছে। NEP বাস্তবায়নের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের প্রাপ্য। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে আমি আমার দায়িত্ব পালন করব।” পরে মন্ত্রিসভা রদবদলের সময় স্থায়ী শিক্ষামন্ত্রী নিয়োগ করা হবে বলে সূত্রের খবর।
Gen Z আন্দোলনের আবহে শিক্ষা মন্ত্রকে বড় রদবদল। ধর্মেন্দ্র প্রধানের জায়গায় অভিজ্ঞ প্রহ্লাদ জোশীকে আনা হলেও NEP ও NEET-এর মতো চ্যালেঞ্জ সামলানোই এখন তার সামনে সবচেয়ে বড় পরীক্ষা।
