আজকের দিনেভারত

Mumbai: মুম্বইয়ের ঠাণেতে নির্মীয়মাণ বহুতল থেকে ক্রেন ভেঙে মৃত ১ শ্রমিক, আহত আরও তিন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- মুম্বইয়ের ঠাণেতে একটি নির্মীয়মাণ বহুতল ভবনের ১৩ তলা থেকে ক্রেন পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঠাণের মিরা রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম হয়েছেন তিনজন।

পুলিশ জানিয়েছে, মিরা রোডের জেপি নর্থ আবাসিক কমপ্লেক্সে রাত পৌনে ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। নির্মাণাধীন বহুতল ভবনের নিচে পার্ক করা গাড়ির উপরে ক্রেন পড়ে। মৃত্যু হয়েছে এক শ্রমিকের। মৃতের নাম মুজাম্মিল খোকার।

খবর পেয়ে স্থানীয় পুলিশ দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকল বিভাগ জানিয়েছে, ক্রেন ভেঙে পড়ার সঠিক কারণ এখনও জানা যায়নি। এখনও জানা যায়নি। তবে তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, ওই আবাসিক কমপ্লেক্সের নির্মাণকারী সংস্থার আধিকারিকদের তদন্তের জন্য তলব করা হয়েছে।

বিজেপি বিধায়ক নরেন্দ্র মেহতা ঘটনাটি নিশ্চিত করে বলেন, “একটি নির্মাণকাজের ক্রেন আবাসিক সোসাইটির ভেতরে পড়ে গেছে। এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে এবং ক্রেনটি কীভাবে পড়ে গেল, তা জানতে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *