Narendra Modi: অস্ট্রেলিয়া সফরের আগেই প্রধানমন্ত্রী মোদীকে প্রাণে মারার হুমকি! নিশ্চিদ্র নিরাপত্তা
কিউ ইন্ডিয়া বাংলা- ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রাণে মেরে ফেলার হুমকি! অস্ট্রেলিয়া সফরের আগেই সোশ্যাল মিডিয়ার একটি কমেন্ট ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। তৎপর পুলিশ। এই ঘটনার খবর পেতেই তদন্তে নেমেছে পুলিশ। নিরাপত্তা বাড়ানো হয়েছে। হুমকি পোস্টে লেখা ছিল, ‘অনুষ্ঠান চলাকালীন স্টেডিয়ামের ছাদ যেন বন্ধ থাকে, না হলে অস্ট্রেলিয়াতে মৃত্যু হবে’।
অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমর রিপোর্ট অনুযায়ী, আগামী ৯ জুলাই মেলবোর্নে মার্ভেল স্টেডিয়ামে হতে চলেছে ‘মেলবোর্ন মিট মোদী’ নামে একটি অনুষ্ঠান। সেই প্রোগ্রামের প্রচারণামূলক একটি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। তার পরেই এই হুমকি কমেন্ট আসে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আবু মুফাসা নামে একটি অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রাণনাশের হুমকি দিয়ে কমেন্ট করা হয়।
অস্ট্রেলিয়ার সংবাদ সংস্থা সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ার মন্তব্য প্রকাশের পরেই বিষয়টি অস্ট্রেলীয় ফেডারেল পুলিশের কাছে পাঠানো হয়েছে। সূত্রের খবর, সংশ্লিষ্ট কমেন্টটি চিহ্নিত করে তদন্তকারীরা ওই ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আইপি ঠিকানা শনাক্ত করেছেন পুরো বিষয়টি এখন তদন্তকারীদের অধীনে। অস্ট্রেলিয়া প্রশাসন সূত্রে খবর, সাধারণত যে কোনও ভিভিআইপির ক্ষেত্রেই আইনশৃঙ্খলা রক্ষায় থাকে প্রশাসনের বিশেষ নিরাপত্তা সুরক্ষা ইউনিট। ভারতের প্রধানমন্ত্রীর সফর ঘিরেও রয়েছে নিশ্চিদ্র নিরাপত্তার বলয়।
উল্লেখ্য, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেল মারফত হুমকি মেসেজ, পোস্ট এমনকী হুমকি বার্তার ঘটনা প্রায়শই ঘটে চলেছে। অনেক সময় অভিযুক্তরা নাবালক বা নিছক মজার ছলে এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে থাকে। বার বার এই সতর্ক করেছে প্রশাসন। কিন্তু তারপরে কিছু ছিদ্রান্বেষী মানুষ পরিবেশ অশান্ত করতে ও বিশৃঙ্খলা তৈরি করতে এই ধরনের কর্মকাণ্ড ঘটিতে থাকে।
