আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

স্ত্রীকে পাশে নিয়ে খোশ মেজাজে টয় ট্রেন সফরে দিলীপ ঘোষ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, দার্জিলিং:- স্ত্রীকে পাশে বসিয়ে নিয়ে রীতিমতো আলাদা আমেজে টয় ট্রেনে সফর দিলীপ ঘোষের। তাঁকে পুরো ট্রেন জুড়েই ছবি তোলার হিড়িক। উত্তরবঙ্গে রয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। পর্যটন শিল্পের প্রসারে কার্শিয়াঙে আয়োজিত দ্বিতীয় ডিএইচআর ফিল্প ফেস্টিভালের উদ্বোধন করলেন দিলীপ ঘোষ। শনিবার কার্শিয়াং স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন,  এই উৎসবের মূল উদ্দেশ্য পাহাড়, হিমালয় এবং উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যকে দেশ-বিদেশের পর্যটকদের সামনে তুলে ধরা। সেই সঙ্গে পাহাড়ের যুব সমাজের জন্য নতুন কর্ম সংস্থানের সুযোগ তৈরি হবে।

পাহাড়ের প্রশাসনিক কাঠামো অভিযোগ, পাহাড়ের বহু মানুষ এখনও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। তার দাবি পর্যাপ্ত পরিকাঠামো এবং পঞ্চায়েত ব্যবস্থার অভাব রয়েছে। সেইসঙ্গে জিটিএ প্রত্যাশা মতো কাজ করতে পারছে না বলেও মন্তব্য শোনা যায় রাজ্যের রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীর মুখে। তৃণমূল শাসনামলে গঠিত ১৬টি উন্নয়ন বোর্ড নিয়েও কড়া সমালোচনা করেন মন্ত্রী। তাঁর অভিযোগ, এই বোর্ডগুলির মাধ্যমে প্রকৃত উন্নয়নের বদলের সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। সরকারি অর্থের দেদার অপচয় হয়েছে। বাস্তবে যে সব বোর্ড উল্লেখযোগ্য কোনও উন্নয়নমূলক কাজ করতে পারেনি বলেও দাবি করেন তিনি। অনুষ্ঠান শেষেই সম্পূর্ণ অন্যরূপে দেখা যায় মন্ত্রী দিলীপ ঘোষকে। স্ত্রীকে নিয়ে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয়ট্রেনে চড়ে কার্শিয়াং থেকে টুং পর্যন্ত সফর করেন তিনি। পাহাড়ের মনোমুগ্ধকর পরিবেশে সৌন্দর্য্য উপভোগ করতে দেখা যায় দিলীপ ঘোষকে। রবিবার দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মন্ত্রী দিলীপ ঘোশ। পাহাড়ের উন্নয়ন, সরকারি প্রকল্পের অগ্রগতি ও প্রশাসনিক কাজের পর্যালোচনাই হবে তার এই সফরের মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *