আজকের দিনেগ্রীন রুম

পর্দায় আবার ফিরলো বন্ধুত্বের জাদু, বাস্তবে কি ফাটল?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেল পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘আবার হাওয়া বদল’। ২০১৩ সালের জনপ্রিয় ছবি ‘হাওয়া বদল’-এর এই সিক্যুয়েলে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ এবং রাইমা সেন।

ছবিটির প্রিমিয়ারের সন্ধ্যায় সকল কলাকুশলী উপস্থিত থাকলেও, অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের মধ্যকার দূরত্ব ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাংলা সিনেমার জনপ্রিয় এই জুটির রসায়ন দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় হলেও, ছবির প্রচারে তাঁদের একে অপরের থেকে দূরত্ব বজায় রাখা টলিপাড়ায় জোর চর্চার জন্ম দিয়েছে।

এই দূরত্বের পেছনে রাজনৈতিক মতাদর্শের ভিন্নতাকেই প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রুদ্রনীল ঘোষ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন, অন্যদিকে পরমব্রত চট্টোপাধ্যায় বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী হিসেবে পরিচিত। এছাড়া, সম্প্রতি টেকনিশিয়ানস স্টুডিওতে ফেডারেশনের এক মিটিংয়ে তাঁদের পাশাপাশি উপস্থিতি নিয়েও ব্যাপক সমালোচনা ও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল, যা সম্ভবত তাঁদের ব্যক্তিগত সম্পর্কের ওপর প্রভাব ফেলেছে।

উল্লেখ্য, ব্যক্তিগত ও রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ২০ বছরের পুরনো বন্ধুত্বের খাতিরে পরমব্রতর পরিচালনায় পর্দায় পুনরায় ফিরে আসছেন এই দুই অভিনেতা। ছবিতে আবারও জিৎ ও রাজ চরিত্রের অদলবদল দেখতে পাবেন দর্শক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *