আজকের দিনেবাংলার আয়না

ভাঙড়ে তৃণমূলে বড় ধাক্কা! শাঁকশহর-প্রাণগঞ্জ দখলে নিয়ে শক্তি বাড়াল আইএসএফ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, ভাঙড় :- দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় এখন ক্রমশ নিজেদের প্রভাব বিস্তার করছে আইএসএফ। ভাঙড়–১ ব্লকের শাঁকশহর ও প্রাণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নিয়ন্ত্রণও আইএসএফে হাতে নিয়ে নিল।

২০২৩ সালের গ্রামপঞ্চায়েত নির্বাচনে ভাঙড় বিধানসভার সমস্ত গ্রাম পঞ্চায়েতেই তৃণমূলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন,সেই সময় শওকত মোল্লার নেতৃত্বে প্রায় গোটা ব্লক তৃণমূলের নিয়ন্ত্রণে ছিল। বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পর ভাঙ্গরে বিভিন্ন কারণে তৃণমূলের একাংশের নেতাকর্মীরা সংগঠন থেকে দূরত্ব তৈরি করেন এবং তাঁদের অনেকেই আইএসএফে যোগদান করেন।

শাঁকশহর পঞ্চায়েতে মোট ১৮ জন সদস্যের মধ্যে পঞ্চায়েত প্রধান-সহ ১২ জন সদস্য আইএসএফে যোগদান করেন। একইভাবে প্রাণগঞ্জ পঞ্চায়েতে ৩০টি আসনের মধ্যে প্রধান অপর্ণা দাস-সহ ১৯ জন সদস্য আইএসএফে যোগ দেওয়ায় সেই পঞ্চায়েতের পরিচালনার দায়িত্বও এখন আইএসএফের হাতে চলে এসেছে।

আইএসএফ নেতৃত্ব তথা ভাঙ্গরের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের দাবি, স্থানীয় মানুষের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ এবং দুর্নীতির অভিযোগের কারণেই বহু জনপ্রতিনিধি তাঁদের দলে যোগ দিচ্ছেন। তৃণমূল নেতাদের বক্তব্য, ভোটের পরে আমাদের নেতা-কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো ও হেনস্তা করা হচ্ছে।এই পরিস্থিতিতে অনেকেই রাজনৈতিক নিরাপত্তার স্বার্থে দল পরিবর্তন করতে বাধ্য হয়েছেন বলে তাঁদের বক্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *