আজকের দিনেবিশ্ব

জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৩ ভারতীয় নাবিক, নিশ্চিত করল কেন্দ্র

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ওমান উপসাগরে পালাউয়ের পতাকাবাহী বাণিজ্যতরী এমটি সেট্টেবেল্লোতে মার্কিন নৌসেনার ক্ষেপণাস্ত্র হামলায় নিখোঁজ ৩ ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এই খবর নিশ্চিত করেছেন। নিহতদের দেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে ভারত সরকার।

বুধবার ওমান উপসাগরে এমটি সেট্টেবেল্লো জাহাজটিকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে মার্কিন নৌসেনা। সঙ্গে সঙ্গে জাহাজে আগুন লেগে যায়। জাহাজে মোট ২৮ জন নাবিক ছিলেন, যার মধ্যে ২৪ জন ভারতীয়। আপৎকালীন বার্তা পেয়ে ২১ জন ভারতীয়কে উদ্ধার করা গেলেও ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং প্রধান ইঞ্জিনিয়র পাটনালা সুরেশ নিখোঁজ ছিলেন।

কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল জানান, এখনও পর্যন্ত ২ জনের দেহ উদ্ধার হয়েছে। বাকি একজনের খোঁজ চলছে। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘নিহতদের পরিবারের পাশে রয়েছে ভারত সরকার। সবরকম সহায়তা করা হবে।’

মার্কিন সেনার দাবি, নির্দেশ অমান্য করে জাহাজটি ইরানের বন্দরের দিকে যাচ্ছিল বলেই হামলা। গত সোমবারও এমটি মারিভেক্স নামে আরেকটি জাহাজে হামলা চালায় মার্কিন সেনা। সেখানে ২৪ জন ভারতীয় নাবিক অক্ষত ছিলেন।

এই হামলার কড়া নিন্দা করেছে নয়াদিল্লি। ঘটনার পরই ভারতে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন জেসন মিকসকে তলব করেছে ভারত সরকার। পরপর ভারতীয় নাবিক থাকা জাহাজে মার্কিন হামলায় উদ্বেগ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *