আজকের দিনেবাংলার আয়না

Tarapith-Death : তারাপীঠে হোটেলে ভয়াবহ আগুন, দগ্ধ হয়ে মৃত্যু ৭ জনের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, বীরভূম :- বীরভূমের তারাপীঠে ভোররাতে বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘুমন্ত অবস্থাতেই আগুনে পুড়ে মৃত্যু হল ৭ জন তীর্থযাত্রীর। আহত আরও বেশ কয়েকজন, আশঙ্কাজনক কয়েকজনের অবস্থা।(Tarapith-Death)

সোমবার ভোর সাড়ে ৪টে নাগাদ তারাপীঠ থানার কাছেই পুকুরপাড়ে ‘বিদিশিনি’ নামে হোটেলের গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। তখন বেশিরভাগ আবাসিক ঘুমোচ্ছিলেন। ধোঁয়া আর আগুন দেখে স্থানীয়রা খবর দেন পুলিশ ও দমকলে।

দমকল এসে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তারপর হোটেলের ভিতর থেকে দগ্ধ অবস্থায় ৭ জনের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

অগ্নিকাণ্ডে গুরুতরভাবে দগ্ধ আরও কয়েকজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।(Tarapith-Death)

প্রাথমিকভাবে জানা গেছে, মৃত ও আহতদের মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও দিনহাটার বাসিন্দারাও রয়েছেন। খবর পেয়ে পরিবারের লোকজন তারাপীঠ-রামপুরহাটে ছুটে আসছেন।

আহত আবাসিক মুনমুন মণ্ডল জানান, তাঁর মা-সহ পরিবারের কয়েকজন ওই হোটেলে ছিলেন। আগুনের পর তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন। তবে কীভাবে দ্রুত ছড়াল, হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তারাপীঠ ও রামপুরহাট থানা যৌথভাবে তল্লাশি চালিয়েছে।(Tarapith-Death)

মা তারার দর্শনে এসে এমন মর্মান্তিক ঘটনা। তারাপীঠের মতো তীর্থস্থানের হোটেলগুলোর নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *