আজকের দিনেবিশ্বভারত

India-Germany : ড্রাগনের দম্ভ ভাঙতে জলে নামছে ভারত ! জার্মানির সঙ্গে ইতিহাসের বৃহত্তম ডিফেন্স ডিল !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ভারত মহাসাগরে চিনা আগ্রাসন বাড়ার মধ্যেই বড় সিদ্ধান্ত নিতে চলেছে দিল্লি। ২৫ বছর ধরে আটকে থাকা ‘প্রজেক্ট ৭৫ আই’ এবার চূড়ান্তের পথে। জার্মানির সঙ্গে হাত মিলিয়ে ৭০ হাজার কোটি টাকায় ৬টি অত্যাধুনিক সাবমেরিন বানাবে ভারত। এটাই হবে দেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক চুক্তি।(India-Germany)

৯০-এর দশকের শেষে শুরু হওয়া এই প্রকল্প কারিগরি, বাণিজ্যিক ও প্রযুক্তি হস্তান্তরের জটে বারবার আটকেছে। তবে এবার সেই জট কাটছে। শীঘ্রই প্রস্তাব যাবে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটিতে।

চুক্তি অনুযায়ী জার্মানির টাইপ ২১৪ ডিজাইনের ৬টি সাবমেরিন পুরোপুরি তৈরি হবে ভারতে। নকশা ও প্রযুক্তি দেবে জার্মানি। আর ৬০ শতাংশ উপকরণই হবে স্বদেশী। ফলে ‘মেক ইন ইন্ডিয়া’র দিক থেকেও এটি বড় সাফল্য। ২০৩২ সালের মধ্যে সবকটি ডুবোজাহাজ নৌসেনার হাতে তুলে দেওয়ার লক্ষ্য।(India-Germany)

প্রকল্পের মোট খরচ ৭০ হাজার কোটি টাকা। ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে ৫৮ হাজার কোটির রাফালে চুক্তিই ছিল এখনও পর্যন্ত দেশের সবচেয়ে বড় ডিফেন্স ডিল। সেই রেকর্ড এবার ভাঙতে চলেছে।

বর্তমানে নৌসেনায় সাবমেরিনের বড় ঘাটতি। বেশিরভাগ ডুবোজাহাজই পুরনো। অন্যদিকে ভারত মহাসাগরে নৌশক্তি বাড়াচ্ছে চিন। এই অবস্থায় জার্মান প্রযুক্তির এই ৬টি নতুন সাবমেরিন নজরদারি ও আঘাত হানার ক্ষমতা বহুগুণ বাড়াবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই ডুবোজাহাজগুলিই জলে ‘ড্রাগনে’র দম্ভ ভাঙতে মূল ভূমিকা নেবে।9India-Germany)

‘প্রজেক্ট ৭৫ আই’ শুধু একটি চুক্তি নয়। এটি ভারতের সমুদ্র সীমার নতুন সুরক্ষা কবচ। স্বদেশী শক্তি আর বিদেশী প্রযুক্তির জোরে ভারত মহাসাগরে নিজের আধিপত্য আরও পোক্ত করতে চলেছে দিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *