আজকের দিনেবিশ্ব

ওমান উপকূলে হামলায় মার্কিন কূটনৈতিককে তলব নয়াদিল্লির, নিখোঁজ ভারতীয় ৩ নাবিক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ওমানের উপকূলের কাছে গত সোমবার কর্নাটকের কারওয়ার বন্দর থেকে ওমানের দুকামের উদ্দেশে রওনা দিয়েছিল মাদাগাস্কারের পতাকাবাহী বাণিজ্যতরী এমটি মারিভেক্স।অভিযোগ, সেই দিনই দুপুর ১:৩০ টা নাগাদ ওমানের মাসিরাহ দ্বীপের কাছে জাহাজটিতে মার্কিন নৌসেনা হামলা চালায়।হামলার পর থেকেই তিনজন ভারতীয় নাবিক নিখোঁজ বলে জানা গিয়েছে।

এই ঘটনাটি নিয়ে বুধবার ভারত সরকার নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন জেসন মিকসকে তলব করেছে এবং ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিদেশ মন্ত্রক। জানা গিয়েছে,জাহাজটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন, যার মধ্যে ২৪ জনই ভারতীয়।ক্ষেপণাস্ত্র আঘাত আনার পর জাহাজে আগুন লেগে যায় এবং পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে ওঠে।

সোমবার হামলার পরপরই জাহাজ থেকে জরুরি বার্তা পাঠানো হয়। উদ্ধারকারী দল দ্রুত অভিযান চালিয়ে ২১ জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। তবে তিনজন ভারতীয় নাবিকের এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি। তাঁদের খোঁজে সমুদ্রপথে তল্লাশি অভিযান এখনো চালানো হচ্ছে।ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস ওমানের প্রশাসন এবং উদ্ধারকারী সংস্থাগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কাজ করছে।

ঘটনার পর প্রথমদিকে জাহাজ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে সব ভারতীয় নাবিক নিরাপদ রয়েছেন। কিন্তু বুধবার জাহাজমন্ত্রক জানান, তিনজন ভারতীয় নাবিকের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি। এরপরই উদ্বেগ আরও বাড়তে শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *