আজকের দিনেবাংলার আয়না

সোনারপুরে গাঁজাচক্রের হদিশ , অভিযুক্ত গ্রেপ্তার পুলিশের হাতে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শীতলা এলাকায় মাদক ও গাজার ব্যবসা চলছিল তা নিয়ে অভিযোগ স্থানীয়দের একাংশের। অবশেষে পুলিশের অভিযানে ধরা পড়েছে খোকন হালদার ওরফে ‘গুলে’ নামে এক ব্যক্তি, যার কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গাঁজা।

পুলিশের দাবি,তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় ২৫ কেজি গাঁজা, নগদ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।ধৃতকে আজ আলিপুর আদালতে পেশ করে আরও জিজ্ঞাসাবাদ করা হবে ।তদন্তে উঠে এসেছে ,অভিযুক্ত এলাকায় একটি বাড়ি কিনে সেটিকেই মাদক ব্যবসার ঘাঁটি তৈরি করেছি। জনবসতিপূর্ণ এলাকার মধ্যে থাকা সেই বাড়ি থেকেই গাঁজার বেচাকেনা চালানো হতো বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন, ওই বাড়িতে নিয়মিত বিভিন্ন অচেনা মানুষের যাতায়াত ছিল। তাদের দাবি,প্রভাবশালী মহলের মদতেই এই কারবার রমরমিয়ে চলত।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শুধু খুচরো নয়, বিভিন্ন এলাকায় পাইকারি পরিমাণেও গাঁজা সরবরাহ করা হতো। ফলে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং মাদক পাচারের নেটওয়ার্ক কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের একাংশ জানিয়েছেন আগেও অন্য একটি মামলায় অভিযুক্তকে গ্রেফতার করেছিল নরেন্দ্রপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *