আজকের দিনেতিলোত্তমারাজনীতি

জনতার রোষ! থানা থেকে বের হতেই পচা ডিম ধেয়ে এল সব্যসাচীর দিকে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-   এবার সব্যসাচী দত্ত। তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। আর গ্রেফতারের পরে তাকে লক্ষ্য করে উড়ে এল গোবর ও থেকে পচা ডিম। গ্রেফতার হওয়ার পর থেকেই বিধস্ত অবস্থায় দেখা যায় সব্যসাচীকে। তার মধ্যেই তাকে লক্ষ্য করে উড়ে আসতে থাকে পচা ডিম। পরিস্থিতি সামলাতে রীতিমতো নাজেহাল পরিস্থিতি তৈরি হয় পুলিশ অফিসারদের। এই ডিমের হাত থেকে রেহাই পাননি পুলিশ কর্মীরাও। তাদের গায়েও ডিম আছড়ে পড়ে। এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। স

ম্প্রতি একই চিত্র দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যাকে ঘিরে। সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এই ধরনের পরিস্থিতির শিকার হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে লক্ষ্য করে ডিম বৃষ্টি হতে থাকে। এই অবস্থায় অভিষেককে উন্মত্ত জনতার রোষ থেকে বাঁচাতে তাঁকে হেলমেট পরানো হয়। সেই হেলমেট পরেই কোনরকমে পুলিশ ও সাংবাদিকদের সহযোগিতায় এই উত্তপ্ত পরিস্থিতি বেঁচে ফেরেন তিনি। এর কয়েকদিন পরেই জনরোষ আছড়ে পড়ে জয়প্রকাশ মজুমদারের উপর। তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে উন্মত্ত জনতা। সেই আতঙ্কে গাড়ি থেকে নামতেই চাননি। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, এই ধরনের পরিস্থিতিতে কিছুতেই নামবেন না তিনি। এখানেই শেষ নয়, একের পর তৃণমূল কাউন্সিলারের গ্রেফতারি আর সেই সঙ্গে উন্মত্ত জনতার রোষের শিকার হতে হচ্ছে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *