Prabir-Arrest-TMC : গ্রেফতার অশোকনগরের প্রবীর ওরফে ‘গুপী’, ফের বিতর্কে তৃণমূলের প্রভাবশালী নেতা !
কিউ ইন্ডিয়া বাংলা, হাবরা :- উত্তর ২৪ পরগনার হাবরা ২ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল কর্মী প্রবীর মজুমদার, যিনি এলাকায় ‘গুপী’ নামেই বেশি পরিচিত, তিনি নিজেকে অশোকনগরের প্রাক্তন বিধায়ক নারায়ণ গোস্বামীর ঘনিষ্ঠ বলেই দাবি করেন। সোমবার এই দাপুটে নেতা প্রবীর মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও ঠিক কোন মামলায় বা কী অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি পুলিশের তরফে।
হাবড়া ২ পঞ্চায়েত সমিতির তৃণমূলকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করেছিলেন প্রবীর মজুমদার। স্থানীয়দের মতে, তিনি গত কয়েক বছরে ভয় দেখানো, হুমকি এবং মারধরের মতো অভিযোগ তার বিরুদ্ধে। যদিও প্রতিবারই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রবীর।
অশোকনগরে সভা করেছিলেন শুভেন্দু অধিকারী রাজনৈতিক বিরোধী দলনেতা থাকাকালীন। সেই সময়ে তার সভাস্থলকে গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করার কর্মসূচি করেন প্রবীর মজুমদার এখনও তাজা রয়েছে সেই বিতর্ক। তা নিয়ে ও রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল হয়েছিল। গত বছর এপ্রিলে অশোকনগরে তার নামে অভিযোগ ওঠে এক নাবালিকা ধর্ষণ কাণ্ডের মামলায়। অভিযোগ ছিল, নির্যাতিতার পরিবারকে টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। এমনকি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় পরিবারকে হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি ওঠে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন প্রবীর মজুমদার এবং দাবি করেছিলেন, ‘আমাকে কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে’।
প্রবীরের এই হঠাৎ গ্রেফতারি নিয়ে মুখ খোলেননি অশোকনগর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে পুরনো অভিযোগগুলোর কোনটির সঙ্গে এই গ্রেফতারির কোন যোগ রয়েছে কিনা, নাকি অন্য কোনও মামলার সূত্রে পুলিশ গ্রেফতার করেছে, তা এখনও স্পষ্ট নয়। একইভাবে বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ তৃণমূল নেতৃত্বও।
