আজকের দিনেখেলা

শেষ সূর্য জমানা! ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স, প্রথমবার জাতীয় দলে বৈভব

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- টি-২০ ক্রিকেটে বড় বদল আনল বিসিসিআই। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হল শ্রেয়স আইয়ারের নাম। একই সঙ্গে জাতীয় দলে প্রথমবার ডাক পেলেন আইপিএল মাতানো বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। এশিয়ান গেমসের সম্ভাব্য দলও ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ১৬ সদস্যের টি-২০ দল ঘোষণা করেছে ভারত। নেতৃত্বে শ্রেয়স আইয়ার, সহ-অধিনায়ক তিলক বর্মা। আইপিএলে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার পেলেন বৈভব সূর্যবংশী। তিনি এবারের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার। জাতীয় দলে তাঁর জায়গা পাওয়া নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে স্বপ্নপূরণ হল যুব ক্রিকেটারের।

শ্রেয়সকে অধিনায়ক করার পরেই প্রশ্ন উঠছে, তাহলে কি সূর্যকুমার যাদবের টি-২০ নেতৃত্বের অধ্যায় শেষ? সাম্প্রতিক পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা মাথায় রেখেই এই বদল বলে মনে করছে ক্রিকেট মহল।

একই সঙ্গে এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের সম্ভাব্য দলও ঘোষণা করা হয়েছে। সেখানেও অধিনায়ক শ্রেয়স আইয়ার। তবে এই দলে রয়েছেন জসপ্রীত বুমরাহ। বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ সিরাজ ও প্রিন্স যাদবকে। দুটি দলেই জায়গা ধরে রেখেছেন সঞ্জু স্যামসন, ঈশান কিষান, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তীরা।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের টি-২০ দল:
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ঈশান কিষান, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী।

এশিয়ান গেমসের সম্ভাব্য দল:
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরাহ, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ঈশান কিষান, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, বৈভব সূর্যবংশী।

নতুন অধিনায়ক শ্রেয়সের হাত ধরে টি-২০ তে নতুন যুগ শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। বৈভবের অন্তর্ভুক্তি তরুণ প্রতিভাদের জন্য বড় বার্তা। এবার দেখার, আয়ারল্যান্ড-ইংল্যান্ড সফরে নতুন কম্বিনেশন কতটা সফল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *