আজকের দিনেবাংলার আয়না

ভোট-পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূলের জেলা পরিষদ সদস্য শেখ বাপি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা , নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ ২৪ পরগণার রাজনীতিতে ফের চাঞ্চল্য ছড়াল জেলা পরিষদের সদস্য ও তৃণমূল কংগ্রেসের নেতা শেখ বাপির গ্রেফতারিকে কেন্দ্র করে। বৃহস্পতিবার গভীর রাতে নাদাখালী থানার পুলিশ বজবজ-২ ব্লকের বাউয়ালি এলাকায় তাঁর নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোট-পরবর্তী হিংসা এবং অন্যান্য একাধিক অভিযোগে শেখ বাপির বিরুদ্ধে নাদাখালী থানায় মামলা দায়ের হয়েছিল। দীর্ঘদিন ধরে চলা তদন্তের ভিত্তিতেই এই গ্রেফতারির দাবি পুলিশের। শুক্রবার সকালে তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, কাউন্সিলর ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে একের পর এক পুলিশি পদক্ষেপের ঘটনা সামনে এসেছে। সেই ধারাবাহিকতায় এবার জেলা পরিষদের সদস্য শেখ বাপির গ্রেফতারি রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উসকে দিয়েছে।গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই বজবজ ও নাদাখালী এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত শেখ বাপি কিংবা তাঁর আইনজীবীর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আজ, শুক্রবার আলিপুর আদালতে তাঁকে পেশ করার পর মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে নজর থাকবে রাজনৈতিক মহল ও প্রশাসনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *