আজকের দিনেতিলোত্তমা

নজিরবিহীন সিদ্ধান্ত, মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, দায়িত্বে কে?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন ফিরহাদ হাকিম। কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন তিনি। বুধবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদ ছাড়ার ইচ্ছে প্রকাশের পরই ইস্তফা কার্যকর হল বলে তৃণমূল সূত্রে খবর। ২০২২ সালে পুরভোটে জিতে মেয়র হয়েছিলেন ‘ববি’। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, মেয়র হিসেবে স্বাধীনভাবে কাজ করতে না পারার কারণেই এই সিদ্ধান্ত।

বুধবার হঠাৎ করেই মেয়র পদ ছাড়েন ফিরহাদ হাকিম। দীর্ঘদিন ধরেই পুরসভার কাজে নানা জটিলতার মুখে পড়ছিলেন তিনি। রাস্তা সারাই, জল জমা, বর্জ্য ব্যবস্থাপনা সহ একাধিক ইস্যুতে পুর আধিকারিকদের সঙ্গে মতবিরোধ চলছিল। মেয়র হয়েও নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারছিলেন না বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন তিনি।এই পরিস্থিতিতে বুধবার সরাসরি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। তৃণমূল সূত্রে খবর, ফিরহাদের কথা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফায় সম্মতি দিয়েছেন। এরপরই ইস্তফা কার্যকর হয়। ২০২২ সালে কলকাতা পুরভোটে জয়ের পর মেয়র হন ফিরহাদ হাকিম। তার আগে থেকেই তিনি পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী। একইসঙ্গে পরিবহণ এবং আবাসন দফতরের দায়িত্বও সামলেছেন। দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা হিসেবেই পরিচিত তিনি। তবে মেয়র হওয়ার পর থেকেই পুরসভার কাজ নিয়ে একাধিকবার প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন ফিরহাদ। প্রশাসনিক স্তরে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে বলে দাবি করেছিলেন। এর মধ্যেই বুধবার ইস্তফা দিলেন তিনি।

ফিরহাদ হাকিম ইস্তফা দেওয়ায় কলকাতার পরবর্তী মেয়র কে হবেন, তা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। দলনেত্রী সম্মতি দেওয়ার পর ইস্তফা কার্যকর হলেও তাঁর জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত নয়। আপাতত গোটা বিষয়টির দিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *